1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
যা থাকবে ৩০ লাখ বর্গফুটের নতুন সচিবালয়ে, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার শাহ আমানত বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক এক পোর্টালে সব ধরনের ট্রেড লাইসেন্স ইস্যুর কথা ভাবছে সরকার পাকিস্তান সীমান্ত বাণিজ্য নিয়ে অবস্থান স্পষ্ট করল ইরান বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সিং নীতিমালা হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত নিয়ে যা বলছে ইরান ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত করল পাকিস্তান শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে

‘ডিজিটাল রুপি’ চালু হচ্ছে ভারতে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫০ Time View

বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল অর্থ ব্যবস্থা চালু করতে যাচ্ছে ভারত। দেশটির ২০২২-২৩ সালের বাজেট অধীবেশনে এ কথা জানান অর্থমন্ত্রী নিরমালা সিতারামান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

নিরমালা সিতারামান বলেন, ২০২২-২৩ অর্থবছর থেকে ভারতে চালু হবে ডিজিটাল রুপি। ব্লকচেইন ও অন্যান্য প্রযুক্তির ব্যবহার করে এই অর্থ ব্যবস্থা পরিচালনা করবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। দেশের অর্থনীতি বিস্তারে যা একটি বড় পদক্ষেপ হতে যাচ্ছে।

জি নিউজ জানায়, ভারতীয় রুপির ডিজিটাল ধরন হবে এই ডিজিটাল রুপি। যা পরিচালিত হবে রিসার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) মাধ্যমে।

বিশ্বের উন্নত দেশগুলোতে ইতোমধ্যে চালু আছে ডিজিটাল অর্থ সেবা। যুক্তরাষ্ট্রে চালু আছে ডিজিটাল ডলার, ইউরোপে চালু আছে ডিজিটাল ইউরো, চীনে চালু আছে ডিজিটাল ই-ইয়েন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বাজেট অধীবেশনে অর্থমন্ত্রী নিরমালা সিতারামান বলেন, আগামী অর্থবছরে ভারতের প্রবৃদ্ধির হার হবে ৯ দশমিক ২৭ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের জন্য মোট বাজেট ধরা হয়েছে ১০ লাখ ৬৮ হাজার কোটি রুপির। যা ভারতের মোট জিডিপির ৪ দশমিক ১ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ