1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
যা থাকবে ৩০ লাখ বর্গফুটের নতুন সচিবালয়ে, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার শাহ আমানত বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক এক পোর্টালে সব ধরনের ট্রেড লাইসেন্স ইস্যুর কথা ভাবছে সরকার পাকিস্তান সীমান্ত বাণিজ্য নিয়ে অবস্থান স্পষ্ট করল ইরান বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সিং নীতিমালা হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত নিয়ে যা বলছে ইরান ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত করল পাকিস্তান শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে

শাহ আমানত বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৮ অক্টোবর, ২০২৬ at ১২:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৬৬ গ্রাম গোল্ডসহ (স্বর্ণদন্ড ও অলঙ্কার আকারে) এক যাত্রীকে আটক করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে আবুধাবি ফেরত এই যাত্রীকে আটক করা হয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

আটক যাত্রীর নাম মোহাম্মদ কামরুল ইসলা। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

জনসংযোগ শাখা জানায়, ডিজিএফআই, এনএসআই এবং কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে সন্দেহজনক যাত্রী কামরুল ইসলামের ব্যাগের ভিতরে থাকা নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডিং এর যন্ত্র এবং স্টেইনলেস স্টিলের বাসন রাখার স্ট্যান্ড এর ভিতরে বিশেষ কায়দায় লুকানো ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের দন্ড এবং যাত্রীর কাছে থাকা ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চুড়ি সহ সর্বমোট ৫৬৬ গ্রাম গোল্ড উদ্ধার করা হয়।

জব্দ করা ৫৬৬ গ্রাম গোল্ড থেকে ১ কোটি ২০ লক্ষ ৪০ হাজার টাকা রাজস্ব আদায় হয় বলে জনসংযোগ শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়াও যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করে পতেঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ