1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
যা থাকবে ৩০ লাখ বর্গফুটের নতুন সচিবালয়ে, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার শাহ আমানত বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক এক পোর্টালে সব ধরনের ট্রেড লাইসেন্স ইস্যুর কথা ভাবছে সরকার পাকিস্তান সীমান্ত বাণিজ্য নিয়ে অবস্থান স্পষ্ট করল ইরান বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সিং নীতিমালা হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত নিয়ে যা বলছে ইরান ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত করল পাকিস্তান শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৯৪০, শনাক্ত ২ লাখ ৯ হাজার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫১ Time View

করোনায় গত ২৪ ঘণ্টায় ভারতে ৯৪০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শনাক্ত হয়েছে ২ লাখ ৯ হাজার ৯১৮ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ১৩ লাখ ২ হাজার ৪৪০ এবং ৪ লাখ ৯৫ হাজার ৫০ জনে।

ডেল্টার কারণে এ বছরের শুরু দিকে ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। চলতি বছরে দৈনিক সংক্রমণ ছুঁয়েছিল লাখের কোটা। মৃত্যুতেও তৈরি হয়েছিল নতুন রেকর্ড। সেই পরিস্থিতি কিছুটা কাটিয়ে উঠেছিলো দেশটি। কিন্তু সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ওমিক্রন স্ট্রেনটির কারণে ভারতে আবারও সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

২০২০ সালের ১৯ ডিসেম্বর ভারতে আক্রান্তের সংখ্যা ১ কোটির গণ্ডি অতিক্রম করে। পরে গত বছরের ৪ মে দুই কোটির মাইলফলক অতিক্রম করে এবং ২৩ জুন তিন কোটি অতিক্রম করে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেছেন, দেশের প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার ৭৫ শতাংশের বেশি মানুষকে পুরোপুরি টিকা দেওয়া হয়েছে।

এদিকে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে শনাক্তের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে ২ লাখ ৫৩ হাজার ৭৫১ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যু হয়েছে ৭১৯ জনের। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৭ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ২৩৭ এবং ৯ লাখ ৮ হাজার ৮১৭ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৫৫ হাজার ৭৫৭ জন। আর মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৭২ জন। এতে এ পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৫৬ লাখ ৮৩ হাজার ৪৬২ জনের। আর শনাক্ত হয়েছে ৩৭ কোটি ৫৬ লাখ ২৬ হাজার ৫৮১ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ