1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
যা থাকবে ৩০ লাখ বর্গফুটের নতুন সচিবালয়ে, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার শাহ আমানত বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক এক পোর্টালে সব ধরনের ট্রেড লাইসেন্স ইস্যুর কথা ভাবছে সরকার পাকিস্তান সীমান্ত বাণিজ্য নিয়ে অবস্থান স্পষ্ট করল ইরান বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সিং নীতিমালা হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত নিয়ে যা বলছে ইরান ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত করল পাকিস্তান শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৭৩, শনাক্ত ২ লাখ ৮৬ হাজার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ৪৭ Time View

ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৫৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৯১ হাজার ৭০০ জন। একই সময়ে শনাক্ত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার মানুষ। শনাক্তের হার ১৯.৫৯ শতাংশে। এ পর্যন্ত আক্রান্ত মানুষের সংখ্যা ৪ কোটি ৩ লাখ ৭১ হাজার।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত কয়েকদিনের তুলনায় ভারতে সংক্রমণের হার কিছুটা কমছে। করোনায় মারা যাওয়াদের মধ্যে অন্তত ৬০ শতাংশ রোগী আংশিক বা সম্পূর্ণ টিকাবিহীন ছিলেন।

করোনার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ভারতে নমুনা পরীক্ষার সংখ্যা আরও বাড়ানো হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৪ লাখ ৬২ হাজার ২৬১ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া এখন পর্যন্ত দেশটিতে ১৬৩ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। দেশটির প্রাপ্ত বয়স্ক মানুষের ৭২ শতাংশকে টিকার আওতায় আনা হয়েছে। এছাড়া ১৫ থেকে ১৮ বছর বয়সী ৫২ শতাংশ শিশুকে করোনার প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে।

করোনায় মহারাষ্ট্র রাজ্যটিতে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৭৫৬ জন। মারা গেছেন ৭৯ জন।

এদিকে হারিয়ানা রাজ্যে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৫৫৩ জনের শরীরে। সেখানে করোনা নিয়ে রাজ্য সরকারের জারি করা বিধি নিষেধ আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
খবর এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ