1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
যা থাকবে ৩০ লাখ বর্গফুটের নতুন সচিবালয়ে, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার শাহ আমানত বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক এক পোর্টালে সব ধরনের ট্রেড লাইসেন্স ইস্যুর কথা ভাবছে সরকার পাকিস্তান সীমান্ত বাণিজ্য নিয়ে অবস্থান স্পষ্ট করল ইরান বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সিং নীতিমালা হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত নিয়ে যা বলছে ইরান ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত করল পাকিস্তান শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে

ভারতের প্রজাতন্ত্র দিবস আজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ৫০ Time View

ভারতের প্রজাতন্ত্র দিবস আজ ২৬ জানুয়ারি। এ উপলক্ষে দেশটির রাজধানী নয়াদিল্লির রাজপথে হচ্ছে প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ। তবে করোনার কারণে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা।

ঐতিহ্য বজায় রেখে বুধবার সকালে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তার পর জাতীয় সঙ্গীত এবং ২১ বার তোপধ্বনির পর শুরু হয় প্যারেড।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, এবারই প্রথম কুচকাওয়াজে দেখা গেছে সামরিক বিমান ও হেলিকপ্টারের মহড়া। ৭৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার অংশ নিয়েছে তাতে।

এ ছাড়া অনুষ্ঠানে ব্যবহার হচ্ছে ড্রোন। ভারতীয় প্রযুক্তিতে তৈরি ১ হাজার ড্রোন ব্যবহার হবে এই কাজে। সেই সঙ্গে এবারই প্রথম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে থাকছে ‘প্রোজেকশন ম্যাপিং’।

এবারই প্রথম গোটা ভারত থেকে প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া ৪৮০ জন শিল্পী কুচকাওয়াজের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন।

প্যারেডে অংশ নিয়েছে দেশটির সেনাবাহিনীর ছয়টি শাখা। তার মধ্যে রয়েছে রাজপূত রেজিমেন্ট, আসাম রেজিমেন্ট, জম্মু-কাশ্মীর লাইট রেজিমেন্ট, শিখ লাইট রেজিমেন্ট, আর্মি অর্ডন্যান্স কর্পস ও প্যারাশুট রেজিমেন্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ