1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
যা থাকবে ৩০ লাখ বর্গফুটের নতুন সচিবালয়ে, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার শাহ আমানত বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক এক পোর্টালে সব ধরনের ট্রেড লাইসেন্স ইস্যুর কথা ভাবছে সরকার পাকিস্তান সীমান্ত বাণিজ্য নিয়ে অবস্থান স্পষ্ট করল ইরান বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সিং নীতিমালা হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত নিয়ে যা বলছে ইরান ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত করল পাকিস্তান শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে

ওমিক্রন প্রতিরোধী ফাইজারের নতুন টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ৫২ Time View

দুই মাস আগে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন বিশ্বব্যাপী তাণ্ডব শুরু করেছে। তাই এবার ওমিক্রনকে টার্গেট করেই তৈরি বিশেষ টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির বায়োএনটেক। মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে।

ওমিক্রন প্রতিরোধে সক্ষম এই নতুন টিকার ট্রায়াল ১৮ থেকে ৫৫ বছর বয়সীদের ওপর চানালো হচ্ছে। আর এই ট্রায়ালে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের ১ হাজার ৪২০ জন। যারা ইতোমধ্যে করোনার টিকার দুই ডোজ নিয়েছেন তাদের ক্ষেত্রে বুস্টার ডোজ হিসেবে বিশেষ এই টিকা প্রয়োগ করা হবে।

এ বিষয়ে ফাইজারের সিইও অ্যালবার্ট বোরলা বলেন, ‘আমাদের এই ক্লিনিক্যাল ট্রায়াল ঠিকঠাকভাবে এগোলে চলতি বছরের মার্চেই এই টিকার অনুমোদনের জন্য আবেদন জানানো হবে।’

ফাইজারের গবেষক ক্যাথরিন জেনসেন বলেছেন, ‘বিশেষ এই টিকা ওমিক্রনের পাশাপাশি করোনার আগের যেকোনো ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও অত্যন্ত কার্যকর হবে। শুধু তাই নয়, ওমিক্রনের পর করোনার নতুন কোনো ভেরিয়েন্ট আসলে যাতে সেটাও প্রতিরোধ করা যায় সেই প্রস্তুতিও সেরে রাখা হচ্ছে।’

এদিকে বায়োএনটেকের প্রধান নির্বাহী উগুর সাইন জানিয়েছেন, বর্তমানে তাদের তৈরি যে টিকা বাজারে রয়েছে, তা ওমিক্রনের বিরুদ্ধেও যথেষ্ট কার্যকর। কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখে, যেখানে ভাইরাসের চরিত্রবদলের সম্ভাবনা রয়েছে, সেটার জন্য এই পদক্ষেপ করা নেওয়া হচ্ছে।
খবর আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ