1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
যা থাকবে ৩০ লাখ বর্গফুটের নতুন সচিবালয়ে, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার শাহ আমানত বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক এক পোর্টালে সব ধরনের ট্রেড লাইসেন্স ইস্যুর কথা ভাবছে সরকার পাকিস্তান সীমান্ত বাণিজ্য নিয়ে অবস্থান স্পষ্ট করল ইরান বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সিং নীতিমালা হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত নিয়ে যা বলছে ইরান ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত করল পাকিস্তান শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে

ইউক্রেন সীমান্তে উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে রাশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ৭৬ Time View

ইউক্রেন সীমান্তে উত্তেজনাবৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। ন্যাটো জোটে কয়েক হাজার সেনাকে সম্ভাব্য মোতায়েনের জন্য ওয়াশিংটনের প্রস্তুতির নির্দেশের পর মঙ্গলবার এই অভিযোগ করলো মস্কো।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে প্রায় সাড়ে ৮ হাজার মার্কিন সেনাকে মোতায়েনের প্রস্তুতি নিতে বলেছেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ইউক্রেনে সম্ভাব্য রাশিয়ান আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ পদক্ষেপ হিসেবেই এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার।

ইউক্রেনের উত্তর, পূর্ব ও দক্ষিণ সীমান্ত ঘিরে রাশিয়া প্রায় ১ লাখ সেনা মোতায়েনের পর চরম উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন দখলের পরিকল্পনার অভিযোগ এনেছে। মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে।

মার্কিন সেনাদের প্রস্তুতির নির্দেশের পর মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, এরই মধ্যে উত্তেজিত পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে এই পদক্ষেপ।

সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়াচ্ছে। গভীর উদ্বেগ নিয়ে আমরা যুক্তরাষ্ট্রের পদক্ষেপে নজর রাখছি।

এর আগে উত্তেজনার মধ্যেই কিয়েভে সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ২০ কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তার প্রথম চালান পৌঁছেছে ইউক্রেনে।

মার্কিন দূতাবাস শনিবার ফেসবুকে বিবৃতিতে জানিয়েছে, রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার্থে দেশটির সশস্ত্র বাহিনীকে এই ধরনের সহায়তা যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও অবহ্যাত রাখবে।

এদিকে, বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসে মিলিত হচ্ছেন ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা। সেখানে ফরাসি ও জার্মান কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ