1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
যা থাকবে ৩০ লাখ বর্গফুটের নতুন সচিবালয়ে, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার শাহ আমানত বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক এক পোর্টালে সব ধরনের ট্রেড লাইসেন্স ইস্যুর কথা ভাবছে সরকার পাকিস্তান সীমান্ত বাণিজ্য নিয়ে অবস্থান স্পষ্ট করল ইরান বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সিং নীতিমালা হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত নিয়ে যা বলছে ইরান ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত করল পাকিস্তান শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে

ফ্লোরিডা উপকূলে নৌকা ডুবে নিখোঁজ ৩৯

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ৫১ Time View

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডায় নৌকাডুবে নিখোঁজ হয়েছেন ৩৯ জন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে এ নৌকাডুবির ঘটনা ঘটলেও মার্কিন কর্মকর্তারা দুর্ঘটনার খবরটি জানতে পারেন স্থানীয় সময় মঙ্গলবার সকালে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট পিয়ের্স শহর থেকে ৪৫ মাইল (৭২ কিলোমিটার) দূরে সমুদ্রের উপকূলে মাছ ধরার কাজে নিয়োজিত জেলেরা এক ব্যক্তিকে উদ্ধারের পর নৌকাডুবির তথ্য পাওয়া যায়।

ডুবন্ত নৌকা থেকে উদ্ধার হওয়া ওই ব্যক্তি জানিয়েছেন, ক্যারিবীয় দেশ বাহামাসের বিমিনি দ্বীপ থেকে তারা একটি নৌকায় করে যাত্রা করেছিলেন এবং শনিবার রাতে তাদের বহনকারী নৌযানটি খারাপ আবহাওয়ার কবলে পড়ে। এর পরই সেটি ডুবে যায়।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ডুবে যাওয়া ওই নৌকাটি হয়তো মানবপাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল।

অবশ্য নৌকা থেকে জীবিত উদ্ধার হওয়া ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তার বরাত দিয়ে বলা হচ্ছে, নৌকায় করে বিপজ্জনকভাবে সমুদ্র পাড়ি দেওয়ার সময় আরোহীদের কেউই লাইফ ভেস্ট পরিধান করেননি।

এদিকে মিয়ামি কোস্ট গার্ড টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে জাহাজ ও এয়ারক্রাফটের সাহায্যে তল্লাশি অভিযান চালাচ্ছে তারা। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা যায়নি।
খবর বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ