1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
যা থাকবে ৩০ লাখ বর্গফুটের নতুন সচিবালয়ে, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার শাহ আমানত বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক এক পোর্টালে সব ধরনের ট্রেড লাইসেন্স ইস্যুর কথা ভাবছে সরকার পাকিস্তান সীমান্ত বাণিজ্য নিয়ে অবস্থান স্পষ্ট করল ইরান বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সিং নীতিমালা হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত নিয়ে যা বলছে ইরান ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত করল পাকিস্তান শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে

ইউরোপে শেষ হতে যাচ্ছে করোনা : ডব্লিউএইচও

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ৪৮ Time View

ইউরোপে মহামারি শেষের পথে বলে আশার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ বিষয়ক পরিচালক হান্স ক্লুগে জানান, আগামী মার্চ নাগাদ ইউরোপের ৬০ শতাংশ মানুষ ওমিক্রন আক্রান্ত হতে যাচ্ছে।

আর এর মধ্য দিয়েই ইউরোপে শেষ হতে যাচ্ছে করোনার দাপট। করোনাভাইরাস- মহামারি থেকে মৌসুমি ফ্লুয়ের মতো রূপ নিতে পারে এমন আশা হান্স ক্লুগের। তবে, তিনি এ সতর্ক করেছেন ভাইরাসের আরও নতুন ধরন আবির্ভাবের সম্ভাবনাও রয়েছে।

একই আশা জানিয়েছেন মার্কিন শীর্ষ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি।

রবিবার এবিসি টেলিভিশনের এক টক শোতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলে এরইমধ্যে কমে আসছে করোনা।

এদিকে আফ্রিকাতেও করোনা সংক্রমণ কমে আসছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক শাখা। সেখানে করোনার চতুর্থ ঢেউ আঘাত হানার পর প্রথমবারের মত মৃতের সংখ্যা হ্রাস পাচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

মধ্য এশিয়ার কয়েকটি দেশসহ ডব্লিউএইচওর ইউরোপীয় অঞ্চল মোট ৫৩টি দেশ নিয়ে গঠিত। গত ১৮ জানুয়ারি পর্যন্ত এই অঞ্চলে মোট করোনা আক্রান্তদের ১৫ শতাংশই ওমিক্রন আক্রান্ত। এক সপ্তাহ আগেও এই পরিমাণ ছিল ৬.৩ শতাংশ।

এদিকে, বিশ্বে জুড়ে করোনায় মারা গেছে ৫৬ লাখ ১৪ হাজারের বেশি মানুষ। আক্রান্ত প্রায় ৩৫ কোটি ২০ লাখ মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ