1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক বাঁশখালীর যাত্রী অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের সংস্কার ও দুর্নীতি নিয়ে উদ্বেগ যুক্তরাজ্যের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অর্থে কি হারাচ্ছে ফাস্ট বোলিংয়ের আগুন? উদ্বিগ্ন ব্রেট লি যা থাকবে ৩০ লাখ বর্গফুটের নতুন সচিবালয়ে, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার শাহ আমানত বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক এক পোর্টালে সব ধরনের ট্রেড লাইসেন্স ইস্যুর কথা ভাবছে সরকার পাকিস্তান সীমান্ত বাণিজ্য নিয়ে অবস্থান স্পষ্ট করল ইরান বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সিং নীতিমালা হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত নিয়ে যা বলছে ইরান

উত্তর কোরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাল চীন-রাশিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ৪৯ Time View

উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রতিক্রিয়ায় এর সঙ্গে সংশ্লিষ্ট দেশটির ৫ নাগরিকের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব ঠেকিয়ে দিয়েছে চীন ও রাশিয়া। শুক্রবার কূটনীতিকরা এ কথা জানায়।

উত্তর কোরিয়া বিষয়ে নিরাপত্তা পরিষদে বৈঠকের আগেই যুক্তরাষ্ট্রের প্রস্তাব বাতিল করে দেয় চীন। এর পর পরই একইভাবে রাশিয়াও ওই প্রস্তাবের বিরোধিতা করে। বেইজিংয়ের পাশাপাশি মস্কো দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার ওপর চাপ বৃদ্ধির বিরুদ্ধে নিজেদের অবস্থান বজায় রেখেছে। এমনকি মানবিক কারণে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার অবসান চেয়েছে।

গত সপ্তাহে ওয়াশিংটন উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত দেশটির পাঁচ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। একই সঙ্গে তারা ওই পাঁচ জনের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রসারিত করার চেষ্টা চালায়।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ