1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক বাঁশখালীর যাত্রী অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের সংস্কার ও দুর্নীতি নিয়ে উদ্বেগ যুক্তরাজ্যের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অর্থে কি হারাচ্ছে ফাস্ট বোলিংয়ের আগুন? উদ্বিগ্ন ব্রেট লি যা থাকবে ৩০ লাখ বর্গফুটের নতুন সচিবালয়ে, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার শাহ আমানত বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক এক পোর্টালে সব ধরনের ট্রেড লাইসেন্স ইস্যুর কথা ভাবছে সরকার পাকিস্তান সীমান্ত বাণিজ্য নিয়ে অবস্থান স্পষ্ট করল ইরান বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সিং নীতিমালা হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত নিয়ে যা বলছে ইরান

ইয়েমেনে কারাগারে হামলার তদন্ত হবে : গুতেরেস

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ৫০ Time View

সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইয়েমেনের একটি কারাগারে অন্তত ৭০ জন নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে, এ হামলার তদন্ত হবে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস।

শুক্রবার সাদা শহরের কারাগারে ওই বিমান হামলার পর জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস বলেছেন, এ হামলা বন্ধ হওয়া দরকার।

শুক্রবারের ওই হামলায় আহত হয়েছেন ১৩৮ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলা বেড়েছে। তাদের দাবি, হুতি বিদ্রোহী আন্দোলনের সঙ্গে যুক্ত সামরিক স্থাপনাকে লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে। ওই জোটের অংশীদার সংযুক্ত আরব আমিরাতে গত সোমবার হুতিরা অপ্রত্যাশিত হামলা চালায়। এ ছাড়া সৌদি আরবের শহরগুলোতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। এরপরই জোটটি হুতিদের ওপর বিমান হামলা জোরদার করে।

ইয়েমেনের হুতি সরকারের স্বাস্থ্যমন্ত্রী তাহা আল–মোতাওয়াক্কেল এএফপিকে বলেন, সাদা শহরের কারাগারে বিমান হামলায় ৭০ জন নিহত হন। তবে অনেকে গুরুতর আহত হওয়ায় নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ