1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

করোনা মহামারি এখনই শেষ হচ্ছে না : ডব্লিউএইচও

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২
  • ৪৫ Time View

করোনা (কোভিড) মহামারি শেষের দ্বারপ্রান্তে নয় বলে বিশ্ব নেতাদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

‘নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের প্রভাব হালকা হয়ে এসেছে এবং নভেল করোনাভাইরাসের ভয়াবহতা কমে এসেছে’- এমন ভবিষ্যদ্বাণীর বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডব্লিউএইচওর প্রধান ডা. টেড্রাস আধানম গ্যাব্রিয়েসুস গতকাল মঙ্গলবার জানান, গত সপ্তাহজুড়ে বিশ্বব্যাপী ১ কোটি ৮০ লাখ মানুষ ওমিক্রনে আক্রান্ত হয়েছে।

এ সম্পর্কে সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির প্রধান কার্যালয়ে মঙ্গলবার ডা. আধানম বলেন, (ওমিক্রন) হালকা ধরনের রোগ-এমন ধারণা বিভ্রান্তিকর। একদম ভুল করবেন না। ওমিক্রনে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এবং মৃত্যু হচ্ছে, এমনকি স্বাস্থ্য সেবাখাত হিমশিম খাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এমন সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন যখন ইউরোপের অনেক দেশে রেকর্ডসংখ্যক করোনা শনাক্ত হচ্ছে। মঙ্গলবারও ফ্রান্সে প্রায় ৫ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে, ডব্লিউএইচওর জরুরি সেবা প্রধান ডা. মাইক রায়ানও বলেছেন, ওমিক্রনে সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তির ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে টিকাদানে ধীরগতিসম্পন্ন দেশগুলোতে এর মাত্রা বেশি।
সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ