1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে : বদিউল আলম বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি : তথ্যমন্ত্রী কোচ মুশতাক বললেন, ‘আমরা চাই বেঞ্চ শক্তিশালী হোক’ তরুণদের উৎসাহ দিতে কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে তালাবদ্ধ ঘরের টিনখুলে অর্থ-স্বর্ণালঙ্কার লুট, দলিলপত্রে আগুন দেশে হাম ও হাম সন্দেহে শিশু মৃত্যু ২৫০ ছাড়াল লিবিয়ার উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক দেশের ফাইবার ও টাওয়ার অবকাঠামোয় বড় বিনিয়োগ প্রয়োজন : বিটিআরসি চেয়ারম্যান সুবিধাবাদের রাজনীতি বাদ দেন : মামুনুল হক বৈশ্বিক বাজারে রপ্তানি কমার কারণ জানালেন বস্ত্র ও পাটমন্ত্রী

অল্পের জন্য প্রাণে রক্ষা হাইতির প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
  • ৩৪ Time View

ক্যারিবীয় দেশ হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরিকে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। স্বাধীনতা দিবসের বর্ষপূর্তি সামনে রেখে গত শনিবার (১ জানুয়ারি) আয়োজিত একটি অনুষ্ঠানে অ্যারিয়েল হেনরিকে হত্যায় হামলা চালায় বন্দুকধারীরা।

হাইতির কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স ও বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, হাইতির স্বাধীনতা দিবস উপলক্ষে গত শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় গোনাইভস শহরের একটি গির্জায় আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি। সেখানেই তাকে হত্যার চেষ্টা চালায় বন্দুকধারীরা।

হাইতির প্রধানমন্ত্রীর ওপর বন্দুক হামলার একটি ভিডিও অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে প্রকাশ পেয়েছে। সেখানে তীব্র গোলাগুলির মধ্যে প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি ও তার সঙ্গে থাকা দলকে চিৎকার করতে করতে গাড়ির দিকে এগিয়ে যেতে দেখা যায়।

এর আগে গত জুলাই মাসে নিজের বাসভবনে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছিলেন হাইতির তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মোয়েস। এরপর থেকে দেশটির নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে।

হাইতির প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, অস্ত্রধারী ‘ডাকাত ও সন্ত্রাসীরা’ প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরিকে হত্যাচেষ্টার পেছনে রয়েছে। এছাড়া সন্দেহভাজনদের বিরুদ্ধে আটকাদেশ জারি করা হয়েছে।

ক্যারিবীয় এই দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার সময় বন্দুকধারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে হওয়া বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ