এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে ১৯৫ জনে দাঁড়িয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর প্রাণ গেছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে ১৯৫ জনে দাঁড়িয়েছে।
শনিবার সকাল থেকে রোববার সকালের মধ্যে সিলেটের এম এ জি ওসমানী হাসপাতালে এই দুই শিশুর মৃত্যু হয় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।
মারা যাওয়া শিশুদের মধ্যে নয় মাস ২২দিন বয়সি পারভেজ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাসিন্দা হাফিজুর রহমানের ছেলে; অপরজন এক বছর ছয় মাস বয়সি সাদিয়া, সে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা কামাল উদ্দিনের মেয়ে।
এদিকে হাম পরিস্থিতি নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪৪৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় ১১১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে জানান হয়, সিলেটে এখন পর্যন্ত প্রাণ হারানো ১৯৫ জনের মধ্যে দশজনের ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল। বাকিদের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।
এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ১ হাজার ১১৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
অর্থনীতির নোবেল, আস্থার সংকট ও বাংলাদেশের বাস্তবতা
মওদূদী কেন জিন্নাহবিরোধী-২: জিন্নাহবিরোধী মওদূদী, মওদূদীমুখী পাকিস্তান
ভাইব কোডিং থেকে এজেন্টিক ইঞ্জিনিয়ারিং