1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দিল্লি বাদ দিয়ে মুম্বাইয়ে রুবিও, ভারতজুড়ে কেন এত বিতর্ক? ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু অভিনেত্রী সারিকা সাবরিন গ্রিসের সান্তোরিনিতে নীল পোশাকে মুগ্ধতা ছড়ালেন কুয়েতে কেপিএল টি-টোয়েন্টি ক্রিকেটের শিরোপা জিতল বাংলাদেশি দল মিলবে ২০ লাখ টাকা, ৫৬ জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ শুরু ‘ডার্ক ট্যুরিজম’-এর উত্থান: অর্থ খরচ করে টাইফুনের অভিজ্ঞতা নিতে ভিড় জমাচ্ছেন চীনের পর্যটকেরা ময়লার ভাগাড় থেকে দৃষ্টিনন্দন বাগান: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি বিমান বাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

আরো সাড়ে ৬ হাজার মৃত্যু দেখল বিশ্ব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৪৯ Time View

সারা বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৬ হাজার ৪৮৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৮ লাখ ২৯ হাজার ৬১০ জন। ৩১ ডিসেম্বর, শুক্রবার সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়েবসাইটটির তথ্য অনুসারে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ৮৫০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৪৫ হাজার ৩৩২ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৫ হাজার ৪৫৮ জন এবং মারা গেছেন ১ হাজার ৩২৯ জন। রাশিয়ায় মারা গেছেন ৯২৬ জন এবং সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৭৩ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ২১৩ জন এবং মারা গেছেন ৩৩২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ২৪৩ জন এবং মারা গেছেন ১৮০ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮২০ জন এবং মারা গেছেন ৩৭৯ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৩০ জন এবং মারা গেছেন ২৭৮ জন। ব্রাজিলে মারা গেছেন ১৫৪ জন এবং সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৪০৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ইরানে ৪৫ জন, তুরস্কে ১৩৯ জন, পোল্যান্ডে ৭০৯ জন, ইতালিতে ১৫৬ জন, মেক্সিকোতে ১৮৮ জন এবং দক্ষিণ আফ্রিকায় ১২৬ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ