1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দিল্লি বাদ দিয়ে মুম্বাইয়ে রুবিও, ভারতজুড়ে কেন এত বিতর্ক? ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু অভিনেত্রী সারিকা সাবরিন গ্রিসের সান্তোরিনিতে নীল পোশাকে মুগ্ধতা ছড়ালেন কুয়েতে কেপিএল টি-টোয়েন্টি ক্রিকেটের শিরোপা জিতল বাংলাদেশি দল মিলবে ২০ লাখ টাকা, ৫৬ জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ শুরু ‘ডার্ক ট্যুরিজম’-এর উত্থান: অর্থ খরচ করে টাইফুনের অভিজ্ঞতা নিতে ভিড় জমাচ্ছেন চীনের পর্যটকেরা ময়লার ভাগাড় থেকে দৃষ্টিনন্দন বাগান: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি বিমান বাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৪৯ Time View

২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সর্বোচ্চ ১৫ লাখ ৮১ হাজারের বেশি আক্রান্তের রেকর্ড হয়েছে। একদিনে প্রাণহানি হয়েছে ৬ হাজার ৮৬৪ জন। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্ত ছাড়ালো ২৮ কোটি ৪৮ লাখ। আর ৫৪ লাখ ৩৮ হাজার ছাড়িয়ে গেলো মোট প্রাণহানির সংখ্যা।

করোনার ডেল্টা এবং ওমিক্রন ভ্যারিয়েন্টের একযোগে প্রাদুর্ভাব সংক্রমণের সুনামি তৈরী করেছে বলে বুধবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইউরোপেও ব্যাপক তান্ডব চালাচ্ছে ওমিক্রন। ফ্রান্সে প্রথমবারের মতো সর্বোচ্চ ২ লাখ ছাড়িয়ে গেছে আক্রান্তের সংখ্যা। ব্রিটেন, স্পেন, এবং ইতালিতেও ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে। একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রও। ২৪ ঘণ্টায় ৪ লাখ ৬৪ হাজারের বেশি আক্রান্ত এবং ১ হাজার ৬৬৬ জনের মৃত্যু হয়েছে দেশটিতে।

এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে ২৫ কোটি ২৩ লাখের বেশি মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ