1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দিল্লি বাদ দিয়ে মুম্বাইয়ে রুবিও, ভারতজুড়ে কেন এত বিতর্ক? ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু অভিনেত্রী সারিকা সাবরিন গ্রিসের সান্তোরিনিতে নীল পোশাকে মুগ্ধতা ছড়ালেন কুয়েতে কেপিএল টি-টোয়েন্টি ক্রিকেটের শিরোপা জিতল বাংলাদেশি দল মিলবে ২০ লাখ টাকা, ৫৬ জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ শুরু ‘ডার্ক ট্যুরিজম’-এর উত্থান: অর্থ খরচ করে টাইফুনের অভিজ্ঞতা নিতে ভিড় জমাচ্ছেন চীনের পর্যটকেরা ময়লার ভাগাড় থেকে দৃষ্টিনন্দন বাগান: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি বিমান বাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

অবশেষে বৈঠকে বসছেন বাইডেন ও পুতিন!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৮ Time View

অবশেষে বৈঠকে বসতে যাচ্ছে দুই পরাশক্তি আমেরিকা ও রাশিয়া। দীর্ঘ টালবাহানা কাটিয়ে ইউরোপের নিরাপত্তা সংক্রান্ত বিষয় ও ইউক্রেন সমস্যা নিয়ে জানুয়ারিতে বৈঠকে বসতে যাচ্ছেন দেশ দুটির প্রেসিডেন্ট জো বাইডেন ও ভ্লাদিমির পুতিন।

এই বৈঠকে পরমাণু শক্তি নিয়ন্ত্রণের বিষয়েও বিশদ আলোচনা হতে চলেছে বলে জানা গেছে।
তবে বিষয়টি নিয়ে এখনই সেভাবে মুখ খুলছে না ওয়াশিংটন। যদিও সোমবার এই বৈঠকের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসার পর কিছুক্ষণের মধ্যে নাম না-করার শর্তে আমেরিকার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক মুখপাত্র জানিয়েছিলেন, ১০ জানুয়ারি এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। মঙ্গলবারই (২৮ ডিসেম্বর) অবশ্য রুশ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সারগেই র‌্যাবকোভ তারিখটি নিশ্চিত করেছেন। সঙ্গে তিনি জানিয়েছেন, ১০ তারিখ সুইজারল্যান্ডের জেনেভাতে মুখোমুখি হবেন দুই রাষ্ট্রনেতা।

উল্লেখ্য, গত জুনে জেনিভাতেই শেষবার মুখোমুখি হয়েছিলেন জো বাইডেন এবং ভ্লাদিমির পুতিন। আমেরিকার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ওই কর্মকর্তার বক্তব্য, ‘‘যখন দু’পক্ষ বসবে তখন রাশিয়া যেমন তাদের উদ্বেগের কথা তুলে ধরবে, আমরাও আমাদের অভিযোগ তুলে ধরব। ’’ পরে ১২ জানুয়ারি বৈঠকে বসবেন ন্যাটো ও মস্কোর প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ