1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিমান চলাচলে নতুন সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা চ্যালেঞ্জ: বিমান বাহিনী প্রধান আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে ডিঙিয়ে যেভাবে মিয়ানমারে যায় ইরানের জেট ফুয়েল ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ গড়তে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী দোহায় বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরল ইনভেস্ট বাংলাদেশ ঢাকা শিক্ষা বোর্ডের সচিব কামাল হায়দার ওএসডি টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ রেখে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ সোনালী‌তে শওকত পুনর্বহাল, জনতা-অগ্রণী ও বেসিকে নতুন এমডি নিয়োগ নানা আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত তানজিন তিশার বিরুদ্ধে মামলা এবার হত্যার হুমকির অভিযোগে ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেত্রী

বিএনপি আলোচনার মানসিকতা দেখালে আ’লীগ উদ্যোগ নেবে : হানিফ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ আগস্ট, ২০১২
  • ১৭০ Time View

অন্তর্বর্তী সরকারের রূপরেখা ঠিক করতে প্রধান বিরোধী দল বিএনপি আলোচনার মানসিকতা নিয়ে এগিয়ে এলে ক্ষমতাসীন আওয়ামী লীগ আলোচনার উদ্যোগ নেবে।  দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ একথা জানিয়েছেন।

তিনি শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে এ কথা বলেন। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অন্তবর্তী সরকারের রূপরেখো নির্ধারণে বিরোধী দলের সঙ্গে আলোচনার আশাবাদ ব্যক্ত করে হানিফ বলেন, আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রস্তাব দিয়েছেন সে ব্যাপারে তারা ইতিবাচক সাড়া দেবে। বিএনপি প্রস্তাব প্রত্যাখান করায় আমি এখন হতাশ নই। আমরা রাজনীতিবিদরা অনেক সময় অনেক অনেক সিদ্ধান্ত নিই। আবার সেই সিদ্ধান্ত বাস্তবতা বুঝে পরিবর্তনও করি। তারা হয়তো বাস্তবতা বুঝতে পারবে। নিজেরা আলোচনা করে আগের অবস্থান থেকে সরে আসবে।

কিন্তু তারা আগেই যদি বলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবো না; তাহলে আলোচনার ব্যাপারে আমাদের দিক থেকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়ার সুযোগও কমে যায়।

মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে মাহবুব-উল-আলম হানিফ সরকারের উন্নয়ন কার্যক্রম, আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের খোলামেলা উত্তর দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ