1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সোনালী‌তে শওকত পুনর্বহাল, জনতা-অগ্রণী ও বেসিকে নতুন এমডি নিয়োগ নানা আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত তানজিন তিশার বিরুদ্ধে মামলা এবার হত্যার হুমকির অভিযোগে ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেত্রী বার্সেলোনাকে হারানোর সব কৃতিত্ব খেলোয়াড়দের দিলেন মরিনিয়ো প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জাইকা প্রেসিডেন্ট চলতি বছরই ১ লাখ আনসার সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা: ডিজি বিগ ব্যাশে মেলবোর্নের হয়ে মাঠ মাতাবেন মোস্তাফিজ ঢাকা শিক্ষা বোর্ড থেকে সরানো হলো প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর ভাইকে বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

মোশাররফের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১২
  • ২৩৩ Time View

নাইকোর কাছ থেকে ঘুষ নেওয়ার মামলায় সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী বিএনপি নেতা এ কে এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন।

এ সপ্তাহের মধ্যেই উচ্চ আদালতে তা দাখিল করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী দুদকের উপপরিচালক এস এম সাহিদুর রহমান।

রোববার দুদক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

লিখিত বক্তব্যে এস এম সাহিদুর রহমান বলেন, এ কে এম মোশাররফ হোসেন ফেনী গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস ক্রয় চুক্তির (জিএসপিএ) আগে নাইকোকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) লিমিটেডের তৎকালীন প্রেসিডেন্ট কাশেম শরিফের কাছ থেকে ৯৫ লাখ ৫৮ হাজার কোটি টাকা মূল্যের ল্যান্ড ক্রুজার জিপ নিয়েছিলেন।

কাশেম শরিফও এই মামলার আসামি।

সাহিদুর জানান, সে সময় নাইকো প্রতি হাজার ঘনফুট (এমসিএফ) গ্যাসের মূল্য ২.১৫ থেকে ২.৩৫ ডলার দাবি করে আসছিল। তখন এ সংক্রান্ত ক্রয় কমিটি একাধিকবার বৈঠক করেও মূল্য নির্ধারণে ব্যর্থ হয়। পরবর্তীতে ঘুষ গ্রহণের ঘটনা ফাঁস হয়ে গেলে মন্ত্রী পদত্যাগ করেন। এরপর গ্যাসের মূল্য ১.৭৫ ডলার নির্ধারণ করে গ্যাস ক্রয় চুক্তি হয়।”

এর আগে পেট্রোবাংলাও ঘটনার তদন্ত করেছিল।

দুদকের তদন্তে আগের তদন্তের তথ্য কাজে লেগেছে বলে জানান উপপরিচালক সাহিদুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ