1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি সুমন, সম্পাদক সাঈদ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জুলাই, ২০১২
  • ১৪৭ Time View

আসাদুজ্জামান সুমনকে সভাপতি ও আবু সাঈদকে সাধারণ সম্পাদক করে ১৩৪ সদস্য বিশিষ্ট মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে শামিম আশরাফকে সিনিয়র সহসভাপতি, শফিকুল ইসলাম মাদবরকে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মাহবুবুর রহমান লিংকনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান সুমন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ