1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

কাবুল বিমানবন্দরের বাইরে হুড়োহুড়ি : নিহত ৭

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৫০ Time View

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে হুড়োহুড়ির ঘটনায় ৭ আফগান নাগরিক নিহত হয়েছে। তালেবান দেশটির শাসনক্ষমতা গ্রহণের পর সাধারণ আফগানদের মধ্যে সৃষ্ট আতঙ্কে দেশছাড়ার হিড়িকের মধ্যেই এ ঘটনা ঘটল।

আজ রবিবার (২২ আগস্ট) এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিহতদের সবাই বেসামরিক সাধারণ আফগান নাগরিক। অবশ্য রবিবার এই বিবৃতি প্রকাশ করা হলেও কবে এ প্রাণহানির ঘটনা ঘটেছে, সেটি পরিষ্কার করা হয়নি।

ওই বিবৃতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘দেশত্যাগে ইচ্ছুক মানুষদের ভিড়ের মধ্যে নিহত সাতজন সাধারণ আফগান নাগিরকের পরিবারের সদস্যদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এখনো অনেক বেশি চ্যালেঞ্জিং। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে যতটা সম্ভব নিরাপদে সবাইকে বের করে আনার কাজ করে যাচ্ছি আমরা।’

এদিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে, দেশ ছাড়তে ইচ্ছুক আতঙ্কিত আফগানরা বিমানবন্দরে জড়ো হওয়ার পর সৃষ্ট বিশৃঙ্খলার কারণে ৭ জন নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ব্রিটিশ সামরিক বাহিনী।

বার্তা সংস্থাটি বলছে, দেশ ছাড়তে ইচ্ছুক আফগান নাগরিকরা জড়ো হওয়ার পর তাদেরকে সরাতে ফাঁকা গুলিবর্ষণ করে তালেবান যোদ্ধারা। এতে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং পদদলিত হয়ে ৭ জন নিহত হয়।

এদিকে সাতজন সাধারণ আফগান নাগিরকের নিহত হওয়ার খবর নিশ্চিত করে বিবিসি জানিয়েছে, বর্তমানে প্রায় সাড়ে চার হাজার মার্কিন সেনা কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরটি নিয়ন্ত্রণ করছে। এছাড়া আটকে পড়াদের ফিরিয়ে নেওয়ার ফ্লাইট চলাচল নিশ্চিত করতে বিমানবন্দরে প্রায় ৯০০ ব্রিটিশ সেনাও মোতায়েন রয়েছে।

তবে বিমানবন্দরের বাইরের সব রাস্তা ও চেকপয়েন্টগুলোয় পাহারা দিচ্ছে তালেবান যোদ্ধারা। বিমানবন্দরে যাওয়ার সড়কও তাদের দখলে। যথাযথ ভ্রমণ নথিপত্র না থাকলে দেশ ছাড়তে ইচ্ছুক আফগান নাগরিকদেরকে বিমানবন্দরের উদ্দেশে যেতে দিচ্ছে না তালেবান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ