1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

২০ হাজার আফগানকে শরণার্থীকে আশ্রয় দেবে যুক্তরাজ্য

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৪৩ Time View

তালেবান আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা দখল করার প্রেক্ষিতে ২০ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার (১৭ আগস্ট) দেশটির সরকার এই ঘোষণা দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তালেবান রাষ্ট্র ক্ষমতা দখল করার পর আফগান নাগরিকদের মধ্যে আতঙ্কে দেশ ছাড়ার হিড়িক পড়েছে। নিরাপত্তা ও জীবনের নিশ্চয়তার আশায় দেশ ছাড়তে চাচ্ছেন তারা। এর আগে কানাডা ও উগান্ডা ২০ হাজার করে আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়ার কথা জানায়।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বছরগুলোতে প্রায় ২০ হাজার আফগান নাগরিককে দেশটিতে বসবাসের অনুমতি দেওয়া হবে।

প্রথম বছর ৫ হাজার আফগান যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া ৫ হাজার আফগান দোভাষী ও যুক্তরাজ্যের হয়ে কাজ করা কর্মীদেরও দেশটিতে বসবাসের অনুমতি দেওয়া হবে। ধীরে ধীরে এই সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে। নতুন এই প্রকল্পের আওতায় নারী, শিশু ও যাদের বেশি প্রয়োজন তাদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে দেশটি।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে, আফগান সংকট নিয়ে বুধবার (১৮ আগস্ট) বৈঠকে বসছেন যুক্তরাজ্যের আইনপ্রণেতারা।

আফগানিস্তানে তালেবান গোষ্ঠী যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে ক্ষমতা দখলের পর। নতুনভাবে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে তারা। এমন পরিস্থিতিতে আফগানিস্তানে তালেবানের পরবর্তী শাসন ব্যবস্থা কেমন হবে, তা নিয়ে দুশ্চিন্তায় দেশটির হাজারো মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ