1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

নতুন সরকারে নারীদের যোগ দেওয়ার আহ্বান তালেবানের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৪৫ Time View

আফগানিস্তানের নতুন সরকার কাঠামোয় নারীদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তালেবান। একইসঙ্গে দেশজুড়ে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে গোষ্ঠীটি।

তালেবান আতঙ্কে সাধারণ আফগান নাগরিকদের দেশ ছাড়ার হিড়িকের মধ্যে মঙ্গলবার (১৭ আগস্ট) এই ঘোষণা দেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এপি।

বার্তাসংস্থাটি জানিয়েছে, আফগান সরকার কাঠামোয় নারীদের অংশগ্রহণের বিষয়ে মঙ্গলবার এই ঘোষণা দেন তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য এনামুল্লাহ সামানগনি। দেশজুড়ে বিজয় লাভের পর আফগান সরকার কাঠামো নিয়ে কেন্দ্রীয় স্তর থেকে এটাই প্রথম কোনো ঘোষণা।

এদিকে কাবুল দখলের পর দুই দিন পার হলেও শহরটিতে এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংঘর্ষ বা সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে কাবুলে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর গোষ্ঠীটির যোদ্ধারা সেখানকার কারাগার খালি করে দিয়েছে এবং সরকারি অস্ত্রাগার লুট করেছে। আর এই খবরে আতঙ্কে বাড়ির মধ্যেই অবস্থান করছেন কাবুলের অধিকাংশ বাসিন্দা।

এপির প্রতিবেদন অনুযায়ী, তালেবান নেতা সামানগনি জানিয়েছেন, ‘ইসলামিক আমিরাত চায় না নারীরা পিছিয়ে থাকুক। আর তাই শরীয়াহ আইন মেনেই নারীদেরকে আফগান সরকারের অংশ করা হবে।’

তালেবান আফগানিস্তানকে ‘ইসলামিক আমিরাত’ নামে অভিহিত করে থাকে। তিনি আরও বলেন, ‘সরকারের কাঠামো কেমন হবে, সেটি এখনও পরিষ্কার নয়। তবে অভিজ্ঞতার ওপর ভিত্তি করে পুরোপুরি ইসলামিক নেতৃত্বই এই সরকারের কেন্দ্রে থাকবে এবং সকল পক্ষই সেখানে যুক্ত থাকবে।’

সামানগনি বলেন, ‘আমাদের জনগণ মুসলিম এবং তাদেরকে ইসলামের বিষয়গুলোতে জোর করতে আমরা এখানে আসিনি।’

এপি বলছে, সাম্প্রতিক বছরগুলোতে তালেবান অনেকটাই উদার হয়েছে। তবে এরপরও অনেক আফগান নাগরিকের সমালোচনার কেন্দ্রেই রয়েছে তালেবান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ