1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

কাবুলের কারাগার থেকে ৩ বাংলাদেশির মুক্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৪০ Time View

তালেবান যোদ্ধারা কাবুল দখলের পর সেখানকার প্রধান কারাগার পুল-ই-চরখির দরজা খুলে দেওয়া হয়েছে। সেখানে বন্দি তালেবান যোদ্ধাদের মুক্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে কারাগারটিতে বন্দি তিন বাংলাদেশিও মুক্ত হয়েছেন।

অবৈধ ভিওআইপি ব্যবসা এবং তালেবানকে সহায়তার অভিযোগে ওই তিন জনসহ চার বাংলাদেশি বহু বছর ধরে পুল-ই-চরখিতে বন্দি ছিলেন।

সোমবার (১৬ আগস্ট) উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মুক্ত হওয়া তিন বাংলাদেশি হলেন- খুলনার দৌলতপুর উপজেলার মঈন আল মেজবাহ, রাজধানীর মিরপুরের (ভাসানটেক) কাওসার সুলতানা এবং ফেনীর ফুলগাজী উপজেলার উবাইদুল্লাহ হারুন।

দূতাবাসের তথ্য মতে, জেলে থাকা চতুর্থ বাংলাদেশি সিরাজ আবদুস সাত্তারের কোনো হদিস এখনো মেলেনি। বাংলাদেশের কোন জেলা বা উপজেলায় তার বাড়ি সে সম্পর্কেও দূতবাসের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম।

এদিকে আফগানিস্তানে থাকা কোনো বাংলাদেশির এখন পর্যন্ত হাতাহত বা বিপদে পড়ার খবর পাননি দাবি করে রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম বলেন, ব্র্যাক ইন্টারন্যাশনালের ছয় কর্মকর্তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। তারা বর্তমানে কাবুলে ব্র্যাকের কান্ট্রি ডিরেক্টরের বাসভবনে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। আমেরিকান বংশোদ্ভূত ব্র্যাকের কান্ট্রি ডিরেক্টর আগেই নিরাপদে কাবুল ছেড়ে যেতে সক্ষম হয়েছেন বলে জানান রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের কোনো নাগরিক দেশটির অন্য কোথাও আছেন কি না, তা জানাতে আফগানিস্তানকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। আফগানিস্তানে কোনো বাংলাদেশি যদি থেকে থাকেন, তাদের সহায়তার জন্য দুটি হটলাইন (+৯৯৮৯৭৪৪০২২০১ ও +৯৯৮৯০৩২৭৫১৫২) খোলা হয়েছে।

দূতাবাসের সরবরাহ করা তথ্য মতে, ব্র্যাকের ওই ছয় কর্মকর্তা হলেন- ঢাকার বাসিন্দা মো. করিম শিকদার ও মোহাম্মদ সরফরাজ, রংপুরের মো. আসাদুজ্জামান, যশোরের মো. কামাল হোসেন, ফরিদপুরের রফিকুল হক মৃধা এবং নোয়াখালীর মো. ইউসুফ হোসেন।

এদিকে বেসরকারি সংস্থা ব্র্যাক জানিয়েছে, আফগানিস্তানে ব্র্যাক ইন্টারন্যাশনালের ছয় কর্মকর্তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এর আগে গত শুক্রবার তিন জনকে ফেরানো হয়। সেখানে তাদের সর্বশেষ ৯ বাংলাদেশি কর্মকর্তা কর্মরত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ