1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

গাজায় ইসরায়েলের বিমান হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৪৫ Time View

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিন থেকে বেলুন হামলার জবাবে শনিবার এই হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

হামলার বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গাজার যেখান থেকে হামাস রকেট হামলা চালায় সেখানে এবং তাদের একটি ভবনে বিমান হামলা চালানো হয়েছে। যদিও হামলার বিষয়ে হামাস এখনো কোনো মন্তব্য করেনি।

নিউ প্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, বেইত হানোন এবং জাবালিয়াসহ তিন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। গত ২১ মে ইসরায়েল এবং হামাসের মধ্যে ১১ দিনের সংঘাত যুদ্ধবিরতির মাধ্যমে সমাপ্ত হয়।

দু’পক্ষের সংঘাতে গাজায় ২৫৬ ফিলিস্তিন নিহত হন। অপরদিকে ইসরায়েলে নিহত হয় ১৩ জন। সে সময় ফিলিস্তিন থেকে বেলুন হামলায় ইসরায়েলের বহু জমি ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবারও গাজা থেকে ইসরায়েলের বিরুদ্ধে বেলুন হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার দিনভর ফিলিস্তিন থেকে বেলুন ছোড়া হয়েছে। এর জবাবেই বিমান হামলা চালানো হয়েছে।

এর আগে গাজায় নির্বিচারে বিমান হামলা চালানোয় ইসরায়েলের বিরেদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনে আন্তর্জাতিক মানবধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

সংস্থাটি গাজায় গত ১০ মে থেকে টানা ১১ দিনের হামলার মধ্যে তিনটি হামলা নিয়ে তদন্ত করে। তদন্তে গত ১৬ মে চালানো বিমান হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করা হয়। ওই হামলায় তিনটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। নিহত হয় ১৮ শিশু, ১৪ নারীসহ অন্তত ৪৪ জন বেসামরিক নাগরিক। ইসরায়েলের দাবি, তাদের হামলার মূল লক্ষ্য ছিল হামাসের ব্যবহৃত সুড়ঙ্গপথ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ