1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

আফগানিস্তানের প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩৫ Time View

এবার আফগানিস্তানের একটি প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে তালেবান। এই প্রথমবার এমন ঘটনা ঘটল। এর আগে তালেবান বেশ কিছু জেলা ও শহরের দখল নিলেও কোনো প্রাদেশিক রাজধানী তারা দখল নিতে পারেনি। দুটি সূত্র বিবিসিকে জানিয়েছে, বিদ্রোহীরা শুক্রবার বিকেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখল করে নিয়েছে।

আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার শুরুর পর থেকেই তালেবান সেখানে বেশ দ্রুতগতিতে বিভিন্ন এলাকা দখল করতে শুরু করে। তালেবান এরই মধ্যে আফগানিস্তানের বিস্তীর্ন গ্রামীন এলাকা দখল করে নিয়েছে। এখন তারা বড় বড় শহর টার্গেট করছে।

আরও দুটি প্রাদেশিক রাজধানী তালেবানের হামলার মুখে খুবই নাজুক অবস্থায় আছে। এর একটি পশ্চিমের হেরাত এবং অপরটি দক্ষিণের লস্কর গাহ। জারাঞ্জ হচ্ছে ইরান সীমান্তের কাছে খুবই গুরুত্বপূর্ণ এক বাণিজ্য কেন্দ্র। এই শহরের চারিদিকের এলাকা দখল করে নেয়ার পর তালেবান আরও সামনে অগ্রসর হচ্ছে।

এর আগে শুক্রবার কাবুলে আফগান সরকারের মিডিয়া এবং তথ্য কেন্দ্রের প্রধান বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। দাওয়া খান মেনাপালের আততায়ীর হাতে নিহত হবার খবর আফগান পুলিশ স্বীকার করেছে। তিনি প্রেসিডেন্ট আশরাফ ঘানির মুখপাত্র হিসাবেও কাজ করেছেন।

তালেবান বলেছে, তারা এই হামলা চালিয়েছে। গত কয়েক মাসে গুরুত্বপূর্ণ যেসব ব্যক্তি আততায়ীদের হাতে প্রাণ হারিয়েছেন, তিনি তাদের মধ্যে একজন। তিনি নিয়মিত আফগান সরকারের অবস্থান জানিয়ে টুইট করতেন এবং টুইটারে তার অনুসারী ছিল এক লাখ ৪২ হাজার।

মাত্র কয়েকদিন আগে রাজধানী কাবুলে অবস্থিত আফগান প্রতিরক্ষা মন্ত্রীর বাড়িতে হামলা চালায় তালেবান। যেটি ছিল প্রায় এক বছরের মধ্যে কাবুলে তালেবানের চালানো বড় ধরনের আক্রমণ। তালেবান তখন সরকারি কর্মকর্তাদের ওপর আরও হামলা চালানোর হুমকি দিয়েছিল।

তালেবানের মুখপাত্র যাবিহউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেছেন, তারা দাওয়া খান মেনাপালকে হত্যা করেছে। মেনাপাল ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত প্রেসিডেন্টের মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করেন। সরকারি পদে যোগ দেবার আগে তিনি রেডিও আজাদিতে সাংবাদিক হিসাবে কাজ করতেন।

এর আগে আফগান সামরিক সূত্র থেকে বলা হয়েছিল, দক্ষিণের লস্কর গাহ শহরে চলমান লড়াইয়ে তালেবানের শীর্ষ কমান্ডার মলাওউয়ি মুবারক এবং বেশ কিছু বিদ্রোহীকে হত্যা করা হয়েছে।

তালেবান এই দাবি অস্বীকার করে বলেছে, ওই কমান্ডার জীবিত আছেন। তালেবান লস্কর গাহ, হেরাত ও কান্দাহার দখলের জন্য তুমুল লড়াই চালাচ্ছে। সরকারি বাহিনীও কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ শহরগুলোতে তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া হয়ে লড়াই চালাচ্ছে। আফগানিস্তানে লড়াইয়ের তীব্রতা ও সহিংসতা বৃদ্ধি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শনিবার একটি বৈঠক ডেকেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ