1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

করোনার টিকা না নেয়ায় সিএনএনের ৩ কর্মী বরখাস্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৪৯ Time View

টিকা না নিয়ে অফিসে আসায় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন তাদের তিনজন কর্মীকে বরখাস্ত করেছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাকসিন নীতি ভঙ্গ করায় কোনো প্রতিষ্ঠানের কর্মীদের বরখাস্ত করার ঘটনা যক্তরাষ্ট্রে এটিই প্রথম।

সিএনএনের প্রধান জেফ জুকার বৃহস্পতিবার (৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওই তিন কর্মীকে বরখাস্তের খবর জানান। তিনি বলেন, অফিস কিংবা বাইরে যারা যেখানে কাজ করবেন তার প্রতিষ্ঠানের সব কর্মীর জন্যই ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক।

ওয়ার্নার মিডিয়ার সংবাদ ও ক্রীড়া বিভাগের এই চেয়ারম্যান আরও বলেন, ভ্যাকসিন নীতিতে আমরা জিরো টলারেন্স দেখাচ্ছি।

এদিকে, যুক্তরাষ্ট্র সরকার গত মে মাসে জানিয়েছে- দেশটির কোনো কোম্পানি তাদের কর্মীদের কর্মস্থলে ফেরাতে চাইলে আইনগতভাবেই ভ্যাকসিন নেয়ার প্রয়োজন হবে।

এছাড়া ফেসবুক এবং গুগলও জানিয়েছে, তারা পুনরায় অফিস খোলার আগে কর্মীদের ভ্যাকসিন নেয়ার বাধ্যবাধকতা জারি করবে।

যুক্তরাষ্ট্রের প্রধান এয়ারলাইনস ডেল্টা ও ইউনাইটেড তাদের নতুন কর্মীদের ভ্যাকসিন সর্টিফিকেটের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও তার ২০ লাখ ফেডারেল চাকরিজীবীদের কর্মস্থলে যোগ দেয়ার ক্ষেত্রে টিকার সনদ দেখাতে বলেছেন। অন্যথায় তাদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা বা মাস্ক পরার নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ