1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

বিশ্বে একদিনে আরও ১০ হাজার মানুষের প্রাণহানি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৫৯ Time View

বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৩৯২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন সাত লাখ চার হাজার ৮১১ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ৮১ হাজার ২৬০ জন।

শুক্রবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে।

এর আগে বৃহস্পতিবার (৫ আগস্ট) একদিনে ১০ হাজার ৩৫ জনের মৃত্যু হয়। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয় আরও ছয় লাখ ৪৪ হাজার ৪৪৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ১৬ লাখ ৯৬ হাজার ৬৫৯ জন। এর মধ্যে মারা গেছেন ৪২ লাখ ৮০ হাজার ৩২৪। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ১৫ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৬৩ লাখ এক হাজার ৭৪৪ জনের। তাদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ৩১ হাজার ৮৭৯ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৯৮ লাখ পাঁচ হাজার ৫৯৩ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৮ লাখ ৫৫ হাজার ৭৮৩ জন। তাদের মধ্যে মারা গেছেন চার লাখ ২৬ হাজার ৭৮৫ জন। আর ইতোমধ্যেই সুস্থ হয়েছেন তিন কোটি ১০ লাখ সাত হাজার ৮৮২ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৬০ হাজার ৮০১ জনে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি ৬৬ হাজার ৫৮৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৮৮ লাখ ৪০ হাজার ২৩২ জন।

তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া, পঞ্চম ফ্রান্স, ষষ্ঠ যুক্তরাজ্য, সপ্তম তুরস্ক, অষ্টম আর্জেন্টিনা, নবম কলম্বিয়া, দশম স্পেন।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৬ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে। এর মধ্যে মারা গেছেন ২১ হাজার ৯০২ জনে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ