1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

দাবানলে পুড়ছে গ্রিস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৪২ Time View

গ্রিসে গত কয়েক দশকের মধ্যে ভয়াবহ তাপপ্রবাহে দাবানল সৃষ্টি হয়েছে। এথেন্সের উত্তরাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার বাসিন্দা ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছে দমকলকর্মীরা।

সৃষ্ট দাবানলে বিপর্যস্ত এথেন্সের উত্তরাঞ্চল। মঙ্গলবার থেকে পরিস্থিতি ক্রমেই অবনিত হচ্ছে। রাজধানী এথেন্সের কাছে আগুন ছড়িয়ে পড়ায় ঝুঁকিতে রয়েছেন অনেক বাসিন্দা। ক্ষয়ক্ষতি এড়াতে পাঁচ শতাধিক দমলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করে চলছে। যোগ দিয়েছে সেনা, পুলিশ, বিমান বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার রাতকে ভয়বাহ অ্যাখা দিয়ে উপ-নাগরিক সুরক্ষা মন্ত্রী নিকোস হারডালিস বলেন, দমকল বাহিনী আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছে। এথেন্সে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রাজধানীর কাছাকাছি পারনিথা পর্বতের পাদদেশে পাইন গাছের একটি বিশাল বনে আগুন ছড়িয়ে পড়ে। বনে আগুন লাগায় তা আশপাশের ২০ কিলোমিটারের মধ্যে দ্রুত ছড়ায়। এতে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন পুড়ে গেছে। ঝুঁকির কারণে এথেন্সের বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস জানিয়েছেন, কিছু জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। তবে আগামী শুক্রবার বাতাসের গতিবেগের পাশাপাশি তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। এজন্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে।

এদিকে, দমকল বাহিনী সতর্ক করে বলেছে, ৮১টি দাবানলের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলটি এখনো সক্রিয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ