1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা : নিহত ৪

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৪৮ Time View

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে অন্তত ৪ বেসামরিক নিহত হয়েছেন।

মঙ্গলবার কাবুলের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনের কাছে বন্দুকধারীরা একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানোর পর গুলিবর্ষণ করে, কিন্তু মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি তখন বাড়িতে ছিলেন না। তার পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

নিরাপত্তা বাহিনীর অভিযানে সব হামলাকারী নিহত হয়েছে বলে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা এএফপিকে জানায়, ৪ জন নিহত হয়েছে হামলার ঘটনায়। তবে ইতালির একটি দাতব্য সংস্থার পক্ষ থেকে ১১ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে।

হামলার ঘটনার পরপরই এক টুইট বার্তায় প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি জানান, ‘উদ্বেগের কারণ নেই, সব কিছু ঠিক আছে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে বলছে, তালেবানরাই এ হামলা চালিয়েছে।

এদিকে, আফগান সেনাবাহিনী ও তালেবানের মধ্যে গত কয়েকদিন ধরে চলা সংঘর্ষে কমপক্ষে ১৫ বেসামরিক নিহত এবং আরও ১২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত তিনদিন ধরে আফগানিস্তানের লস্করগাহ এবং কান্দাহারে দু’পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। মঙ্গলবার জাতিসংঘের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ