1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

যুক্তরাষ্ট্রের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘হারপুন’ পাচ্ছে ভারত

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৪৩ Time View

মার্কিন যুক্তরাষ্ট্র গত জুলাইয়ে ভারতের হাতে অত্যাধুনিক এমএইচ-৬০ আর মাল্টি রোল হেলিকপ্টার তুলে দিয়েছে। বাহিনীকে আরও শক্তিশালী করতে এ বার আমেরিকার কাছ থেকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘হারপুন’ কিনতে চলেছে ভারত।

মঙ্গলবারই আমেরিকা কংগ্রেস এই ক্ষেপণাস্ত্র বিক্রিতে সায় দিয়েছে। ফলে এখন শুধু সময়ের অপেক্ষা। এর জন্য আমেরিকার সঙ্গে ৮ কোটি ২০ লক্ষ মার্কিন ডলারের চুক্তি হয়েছে ভারতের।

পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি (ডিএসসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এই চুক্তি দুদেশের মধ্যে নিরাপত্তাবিষয়ক সম্পর্ককে আরও মজবুত করতে সাহায্য করবে। একই সঙ্গে আমেরিকার প্রতিরক্ষা সহযোগী ভারতের নিরাপত্তাকেও আরও শক্তিশালী করতে সাহায্য করবে।

যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের অন্যতম সেরা শক্তি এ হারপুন ক্ষেপণাস্ত্র। সব রকম পরিবেশে সমান দক্ষতায় কাজ করতে পারে এই ক্ষেপণাস্ত্র। বিশ্বের সফলতম জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বলা হয় হারপুন-কে। ১৯৭৭ সালে প্রথম এই ক্ষেপণাস্ত্রের ব্যবহার শুরু হয়। ৩০টিরও বেশি দেশের কাছে এ ক্ষেপণাস্ত্র রয়েছে।

হারপুন রাডারের কড়া নজর এড়িয়ে লক্ষ্যবস্তুকে নিমেষে ধ্বংস করার ক্ষমতা রাখে এ ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা সেই ক্ষেপণাস্ত্র এবার পেতে চলেছে ভারত। শুধু সময়ের অপেক্ষা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ