1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

আগামী শীতে নতুন ভেরিয়েন্ট ছড়ানোর আশঙ্কা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩৯ Time View

করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ফ্রান্স সরকারের শীর্ষ উপদেষ্টা জ্যঁ ফ্রাঙ্কোয়েস ডেলফ্রেসি। তিনি বলেছেন, আসছে শীতে করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে। আজ শুক্রবার (২২ জুলাই) তিনি এই সতর্কবার্তা দিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, করোনাভাইরাসের মহামারির পর বেশ কয়েকটি ভেরিয়েন্ট ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। এসব ভেরিয়েন্টের কারণে করোনার নতুন নতুন ঢেউ আঘাত হেনেছে।

সর্বশেষ ভারতে শনাক্ত ডেলটা ভেরিয়েন্টে দেশটি নিজে যেমন ভুগেছে, তেমনি এশিয়ার অনেক দেশে সংক্রমণ বৃদ্ধির কারণ এই ভেরিয়েন্ট। এই পরিস্থিতিতে নতুন সতর্কবার্তা দিলেন ফ্রান্স সরকারের এই উপদেষ্টা।

জ্যঁ ফ্রাঙ্কোয়েস ডেলফ্রেসি ফ্রান্স সরকারের সায়েন্টিফিক কাউন্সিলের প্রধান। তিনি বলেন, ‘আসছে শীতে আমরা হয়তো আরেকটি ভেরিয়েন্টের উত্থান দেখতে পাব।’ বিএফএম নিউজ চ্যানেলকে এ কথা বলেন তিনি।

জ্যঁ ফ্রাঙ্কোয়েস ডেলফ্রেসি বলেন, এই ভেরিয়েন্ট আগের যেকোনো ভেরিয়েন্টের চেয়ে বিপজ্জনক হবে কি না, তিনি এখনই তা অনুমান করতে পারছেন না। তবে করোনাভাইরাসের পরিবর্তিত হওয়ার ক্ষমতা তুলনামূলক কমে গেছে বলে মন্তব্য করেন তিনি।

করোনা সংক্রমণ নিয়ে এখনো শঙ্কিত এই বিশেষজ্ঞ। তাই ফ্রান্সের নাগরিকদের আবারও সামাজিক দূরত্ব মেনে চলা এবং মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি। ফ্রাঙ্কোয়েস বলেন, ২০২২ অথবা ২০২৩ সালে হয়তো স্বাভাবিক জীবনে ফেরা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ