1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

পূজার ছুটিতে ফাঁকা হচ্ছে ঢাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার পাঁচ দিনের অবকাশ তৈরি হয়েছে।

দুর্গাপূজার ছুটির মধ্যে মঙ্গলবার রাজধানীর মতিঝিল এলাকায় যানবাহনের চাপ কমে এসেছে। ছবি: শামছুল হক রিপন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

দুর্গাপূজা উপলক্ষে ছুটি কাটাতে রাজধানী ছাড়ছে মানুষ; বাস টার্মিনাল ও রেলস্টেশনে এখন ঘরমুখো মানুষের ভিড়।

পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার পাঁচ দিনের অবকাশ তৈরি হয়েছে। সোমবার শেষ কর্মদিবসে অনেকেই ঢাকা ছেড়েছেন। মঙ্গলবারও যাচ্ছেন অনেকে। এতে যানবাহন ও মানুষের চাপ কমে রাজধানীর ব্যস্ত পথঘাট অনেকটা ফাঁকা হয়ে আসছে।

ঢাকার রাস্তায় এখন যানজট না থাকায় বাস টার্মিনাল কিংবা রেল স্টেশনে স্বাচ্ছন্দ্যে পৌঁছাচ্ছে মানুষ। চলাচলে স্বস্তির কথা বলছেন নগরাবাসীও।

গ্রামের বাড়ি সিরাজগঞ্জ যেতে মহাখালী বাস টার্মিনালে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাপন কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাম্পাস থেকে মহাখালী টার্মিনাল পর্যন্ত অন্য সময়ের তুলনায় স্বাচ্ছন্দ্যে এসেছি। কিন্তু টার্মিনালে প্রচণ্ড ভিড়। একটা লম্বা ছুটি, সবাই বাড়ি যাচ্ছে।”

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়েফউদ্দীন আহমেদ বলেন, “ঢাকা তো ফাঁকা হয়ে গেছে। সাধারণত কুড়িল থেকে বের হতে যা সময় লাগে, আজ তার চেয়ে অনেক কম সময়েই বের হয়েছি। কিন্তু রেল স্টেশনে পৌঁছে দেখি প্রচণ্ড ভিড়।”

ছুটি কাটাতে বাড়ি যাওয়ার জন্য সোমবার সন্ধ্যায় কমলাপুর রেল স্টেশনে গিয়েও ভিড়ের কারণে ফিরে আসেন বেসরকারি চাকরিজীবী মাশরাফি শোভন। তিনি যাবেন ব্রাহ্মণবাড়িয়া।

শোভন বলেন, “গতকাল (সোমবার) সন্ধ্যায় ভেবেছিলাম বাড়ি যাব। কমলাপুর স্টেশনে ভয়াবহ ভিড় দেখে আবার ফিরে এসেছি। আজ (মঙ্গলবার) যেভাবেই হোক যেতেই হবে।”

বাস টার্মিনালের ভিড় এড়াতে বিকল্প জায়গা থেকে গাড়িতে ওঠার কথা জানালেন ঝালকাঠির যাত্রী তন্ময় চন্দ্র।

বেসরকারি এ চাকরিজীবী বলেন, “সায়েদাবাদ টার্মিনালে প্রচণ্ড ভিড়। ওখান থেকে তাই বাসে ওঠা সম্ভব হয়নি। লম্বা ছুটির কারণে হিন্দু-মুসলমান সবাই ঢাকা ছাড়ছে। পরে দোলাইরপাড় থেকে কোনোরকমে বাস ধরলাম।”

মানুষ ঢাকা ছাড়ায় সড়কগুলোতে যানবাহনের চাপ অনেকটাই কমে আসার কথা বলছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পূজার ছুটি ও স্কুল বন্ধ থাকার কারণে রাজধানীর সড়কে গাড়ির চাপ কমে গেছে। এখন ট্রাফিক ব্যবস্থাপনাও খুবই স্মুদ হয়েছে। সড়কে গাড়ির চাপ কম থাকলে ট্রাফিক ব্যবস্থাপনা করাটাও সহজ হয়।”

রাজধানীর যানজট নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরে পুলিশের এ কর্মকর্তা বলেন, “আমরা নানামুখী ব্যবস্থা নিয়েছি। নির্দিষ্ট স্কুলবাস চালু, প্রাইভেট কার কমানো, টার্মিনালগুলো স্থানান্তর করে রাজধানীর বাইরে নেওয়ার চেষ্টা চলছে।

“এগুলো সফল হলে রাজধানীর সড়কে ট্রাফিকের অবস্থা আরও স্মুদ হবে।”

প্রবাসী বন্ড ও সমন্বিত উন্নয়ন: সিলেটের সম্ভাবনা ও ভবিষ্যৎ

অনাগত বেতনের আগাম দহন: ২০২৬ নোবেলজয়ীদের তত্ত্বে পে স্কেল ও প্রত্যাশার নোঙর

যুদ্ধ হরমুজে, আগুন ফ্রান্সে: ভূরাজনীতি ও অভ্যন্তরীণ সংকট

পর্যটন খাতে অব্যবস্থাপনা: কাঠামোগত অবহেলায় আর কত প্রাণহানি?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ