1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

ইংল্যান্ডের কোচ ইংলিশ হওয়া উচিত: ফ্লেমিং

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

ইংল্যান্ড টেস্ট দলের নতুন প্রধান কোচ বলেছেন, ইংলিশ কোচদের গড়ে তোলাও তার দায়িত্বকালের অন্যতম অগ্রাধিকার হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

স্টিভেন ফ্লেমিং নিজে নিউ জিল্যান্ডের সাবেক ক্রিকেটার, দায়িত্ব পালন করছেন ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচের। সুযোগটি পেয়ে কৃতজ্ঞ তিনি। তবে এটাকে সঠিক মনে হচ্ছে না তার। ফ্লেমিংয়ের মতে, জাতীয় দলের প্রধান কোচ মূলত সেই দেশেরই কেউ হওয়া উচিত। তাই ভবিষ্যতে ইংল্যান্ডের কোচের দায়িত্বে একজন ইংলিশকে দেখতে চান তিনি।

ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্বে গত জুলাইয়ে জাতীয় দলের সাবেক সতীর্থ ব্রেন্ডন ম্যাককালামের স্থলাভিষিক্ত হন ফ্লেমিং। আগামী ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব শুরু করবেন তিনি।

১৯৯৯ সালের পর থেকে ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্বে ছিলেন মাত্র দুজন ইংলিশ কোচ- পিটার মুরস (দুই দফায়) ও ক্রিস সিলভারউড। এ সময়ে সীমিত ওভারের দলের কোচ হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেন অ্যাশলি জাইলস।

এই সময়ের মধ্যে জিম্বাবুয়ের দুই কোচ ডানক্যান ফ্লেচার ও অ্যান্ডি ফ্লাওয়ার এবং অস্ট্রেলিয়ার ট্রেভর বেইলিস ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। অস্ট্রেলিয়ার আরেক কোচ ম্যাথু মট ইংল্যান্ডের সাদা বলের দলের দায়িত্ব পালন করেছেন। আর এখন সাদা বলের দলের দায়িত্বে আছেন ম্যাককালাম।

গত সপ্তাহে ঘোষিত টেস্ট দলের কোচিং স্টাফে ইংল্যান্ডের কোচদেরই প্রাধান্য দিয়েছেন ফ্লেমিং। তার সঙ্গে কাজ করবেন দেশটির সাবেক ওপেনার মার্কাস ট্রেসকোথিক, যিনি এ বছরের শুরুর দিকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া আছেন ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক জেমস ফস্টার ও সাবেক স্পিনার রিচার্ড ডসন।

ইংল্যান্ডের হয়ে অ্যাশেজ জেতা জোনাথান ট্রট শিগগিরই ইংল্যান্ড লায়ন্সের দায়িত্ব নিতে যাচ্ছেন। ফ্লেমিং নিয়োগ পাওয়ার আগে ট্রট ও ডসন দুজনই ইংল্যান্ড টেস্ট দলের কোচ হওয়ার দৌড়ে ছিলেন।

ইংল্যান্ডের পুরুষ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ফ্লেমিং ও ম্যাককালাম, আর দলটির নির্বাচক মার্কাস নর্থ আবার অস্ট্রেলিয়ান।

বিবিসি রেডিও ফাইভ লাইভকে দেওয়া সাক্ষাৎকারে নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক ফ্লেমিং বলেন, ইংলিশ কোচদের গড়ে তোলা তার দায়িত্বকালের অন্যতম ‘অগ্রাধিকার’ হবে।

“আমি বিশ্বাস করি, জাতীয় দলের কোচ মূলত জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছে এমন একজনের হওয়া উচিত। এই সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।”

নিজের কোচিং স্টাফের সদস্যদের গড়ে তোলার পাশাপাশি কাউন্টি দলের কোচ ও ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারদেরও মাঝেমধ্যে দলের সঙ্গে যুক্ত করার কথা জানিয়েছেন ফ্লেমিং।

“গুরুত্বপূর্ণ অনেকে আবারও এই সিস্টেমে যুক্ত হয়েছেন, এতে আমি সত্যিই খুশি। আমি তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। তবে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, নির্দিষ্ট সময়ে কাউন্টি কোচদেরও যুক্ত করা এবং সাবেক খেলোয়াড়দেরও ফিরে আসতে বলা।”

টেস্ট দলের দায়িত্বে ম্যাককালামের চার বছরের মেয়াদে সমালোচনাগুলোর একটি ছিল, কাউন্টি ক্রিকেটে তার পর্যাপ্ত সময় না দেওয়া। ফ্লেমিং অবশ্য ভিন্ন পথেই এগোচ্ছেন। সেপ্টেম্বরে কয়েকটি কাউন্টি দল পরিদর্শন করেন তিনি।

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের প্রতিও নিজের ভালো লাগার কথা বলেছেন ফ্লেমিং। খেলোয়াড়ি জীবনে নটিংহ্যামশায়ার, ইয়র্কশায়ার ও মিডলসেক্সের হয়ে খেলেছেন তিনি।

প্রথমবারের মতো কোনো জাতীয় দলের দায়িত্ব নেওয়া ফ্লেমিং নিশ্চিত করেছেন, ঘরের মাঠের অ্যাশেজের আগে কাউন্টি ক্রিকেট দেখবেন তিনি।

“হ্যাঁ, আমি সেখানে থাকব। এ বছর সবার সঙ্গে দেখা করতে পেরে খুব ভালো লেগেছে। যাদের সঙ্গে খেলেছি, তাদের অনেকেই এখন কাউন্টিগুলোতে কোচিং বা প্রধান দায়িত্বে রয়েছেন।

“তাদের সঙ্গে দেখা করে কাউন্টি ক্রিকেটের বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা পেয়ে ভালো লেগেছে। আমি সত্যি এটা উপভোগ করেছি। খেলোয়াড়দের উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রবাসী বন্ড ও সমন্বিত উন্নয়ন: সিলেটের সম্ভাবনা ও ভবিষ্যৎ

অনাগত বেতনের আগাম দহন: ২০২৬ নোবেলজয়ীদের তত্ত্বে পে স্কেল ও প্রত্যাশার নোঙর

যুদ্ধ হরমুজে, আগুন ফ্রান্সে: ভূরাজনীতি ও অভ্যন্তরীণ সংকট

পর্যটন খাতে অব্যবস্থাপনা: কাঠামোগত অবহেলায় আর কত প্রাণহানি?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ