1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

কিউবার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৪১ Time View

কিউবায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের দমনের জেরে দেশটির নিরাপত্তা মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি স্পেশাল ফোর্স ইউনিটের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। চলতি মাসে করোনা মোকাবিলায় ব্যর্থতা, অর্থনৈতিক সংকট ও জনসাধারণের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগে কিউবায় সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয় হাজারো মানুষ। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশটি। বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করে দেশটির নিরাপত্তাবাহিনী। এছাড়া আটক করা হয় কয়েকশ বিক্ষোভকারীকে।

এদিকে বিক্ষোভ দমনে সরকারের কঠোর পদক্ষেপ নেয়ায় কিউবার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, মার্কিন এ নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ