1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

ভারতে ভূমিধসে ৩৬ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩৪ Time View

প্রবল বৃষ্টিপাতে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ভূমিধসে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যায় হাজারও মানুষ আটকা পড়েছেন। রাজ্যটির কঙ্কন অঞ্চলের রায়গড় জেলায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রবল বৃষ্টিপাতের পর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত রায়গড় জেলাটি মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্যোগে আটকে পড়া মানুষকে উদ্ধারে কাজে লাগানো হচ্ছে হেলিকপ্টার।

এনডিটিভি আরো জানিয়েছে, বন্যা ও ভূমিধসের কারণে আটকে পড়া মানুষকে বাড়ির ছাদ বা আশপাশের উচু স্থানে অবস্থান নিতে বলা হয়েছে। হেলিকপ্টার থেকে তাদেরকে চিহ্নিত ও উদ্ধারের জন্যই এই আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রতিবারই বৃষ্টিতে নাজেহাল পরিস্থিতির শিকার হন মহারাষ্ট্রের বাসিন্দারা। সে রাজ্যের একাধিক জেলার রাস্তাঘাট, ঘর-বাড়ি চলে যায় পানির নিচে। এবারো বর্ষা আসতেই ভয়াবহ চেহারা নিয়েছে মহারাষ্ট্রের একাধিক জেলা। সর্বশেষ মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরে রায়গড়ের তিনটি আলাদা এলাকায় ভূমিধসে প্রাণ গেছে অন্তত ৩৬ জনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ