1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

করোনা মহামারীর মধ্যেই আগামীকাল থেকে শুরু হচ্ছে হজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৯ Time View

করোনা মহামারীর মধ্যেই দ্বিতীয় বারের মতো হজ শুরু হচ্ছে। শনিবার হজের প্রস্তুতিতে সৌদি আরবের মক্কায় আসা শুরু করেছেন অনুমতিপ্রাপ্ত হাজীরা।

সৌদি আরবের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়, সকাল থেকেই মসজিদুল হারাম কর্তৃপক্ষ হাজীদের স্বাগত জানাতে থাকেন। মসজিদুল হারামে উপস্থিত হওয়া হাজীরা পবিত্র কাবা ঘর তাওয়াফ করেন।

রোববার হাজীদের মক্কা থেকে পূর্বে মিনায় অবস্থানের মাধ্যমে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সোমবার সারাদিন দক্ষিণ-পূর্বে আরাফাতের ময়দানে হাজীরা অবস্থান নিয়ে রাতে মিনা-আরাফাতের মধবর্তী মুজদালিফায় অবস্থান নেবেন হাজীরা। মঙ্গলবার মিনায় গিয়ে জামরাতে পাথর নিক্ষেপ, কোরবানী ও চুল কাটার মধ্য দিয়ে হাজীরা ইহরাম থেকে মুক্ত হবেন।

এই বছর মসজিদুল হারামের ইমাম ও খতিব ড. শেখ বানদার বিন আবদুল আজিজ বালিলা আরাফাতের দিনে হজের খোতবা দিবেন।

করোনাভাইরাস সংক্রমণের কারণে এই বছরও সৌদি আরবের বাইরে থেকে কোনো হজযাত্রী অংশ নিচ্ছেন না। সৌদি আরবে বাস করা দেশটির নাগরিক ও বিদেশী বাসিন্দাদের মধ্য থেকে ৬০ হাজার হজযাত্রী হজ করার অনুমতি পেয়েছেন। সূত্র : আরব নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ