1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ জার্মানি-যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৮ Time View

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও জার্মানি ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিদায়ী জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে ওয়াশিংটনে বৈঠকের পর বাইডেন মন্তব্যটি করেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।

প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন, রাশিয়া-জার্মানি গ্যাস পাইপলাইনের বিষয়ে মেরকেলের কাছে উদ্বেগ জানিয়েছেন তিনি। তবে তারা এটাও একমত হয়েছেন যে, জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের সুযোগ মস্কোকে তারা দেবেন না।

এছাড়া চীনের ‘গণতন্ত্র-বিরোধী কর্মকাণ্ডের’ বিষয়েও জার্মানি ও যুক্তরাষ্ট্র বিরোধিতা করেছে বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট। তবে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নিয়ে জো বাইডেন ও অ্যাঙ্গেলা মেরকেলের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

এই ইস্যুতে বৃহস্পতিবার (১৫ জুলাই) জো বাইডেন দাবি করেন, ভালো বন্ধুদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের উপস্থিতিতেই বিতর্কিত রাশিয়ার প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নিয়ে তাদের দুই পক্ষের মতবিরোধের বিষয়ে এক প্রশ্নের জবাবে বাইডেন এমন মন্তব্য করেন।

বাইডেন আরও বলেন, ইউক্রেনের জ্বালানি নিরাপত্তা দুর্বল করা হলে কি কার্যকর ব্যবস্থা নেওয়া যেতে পারে তা যুক্তরাষ্ট্র ও জার্মানি পর্যবেক্ষণ করবে।

যুক্তরাষ্ট্র ও জার্মানির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে হোয়াইট হাউসে বৈঠকের পর বিকালে মেরকেল বলেছেন, এই প্রকল্পটির কারণে কী কী ঘটতে পারে তা নিয়ে আমরা বিভিন্ন ধরনের মূল্যায়ন করেছি। তবে আমি স্পষ্ট করে বলতে চাই- আগের মতো প্রাকৃতিক গ্যাসের জন্য ইউক্রেনকে একটি ট্রানজিট দেশ হিসাবে ব্যবহার করতে হবে।

উল্লেখ্য, ১১ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের নর্ড স্ট্রিম টু গ্যাস পাইপলাইন সমাপ্তির কাছাকাছি রয়েছে। এই পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে দ্বিগুণ পরিমাণ গ্যাস আমদানি করতে পারবে জার্মানি। তবে এর কারণে ট্রানজিট ফি থেকে বঞ্চিত হবে ইউক্রেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ