1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ব্রিটেনে ১৯ জুলাইয়ের পর থাকবে না স্বাস্থ্যবিধির কড়াকাড়ি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৪৭ Time View

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তার দেশ লকডাউন পুরোপুরি তুলে নেওয়ার যে পরিকল্পনা করছে তাতে আগামী ১৯ জুলাইয়ের পর সেখানে কাউকে বাধ্যতামূলকভাবে মুখে মাস্ক পরতে হবে না এবং শারীরিক দূরত্বের বিধিও মানতে হবে না।

বাড়ি থেকে কাজের যে নিয়ম গত ১৬ মাস ধরে চালু ছিল, সে সময় তাও বিলুপ্ত হয়ে যাবে।

বিবিসির খবরে বলা হয়, আগামী ১২ জুলাই সর্বশেষ তথ্য পর্যালোচনা করে এই পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

১০ ডাউনিং স্ট্রিটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বরিস জনসন বলেন, ‘আগামীতেও স্কুলগুলোকে নিরাপদ বলয়ে রাখা, ভ্রমণ এবং সেল্ফ আইসোলেশনের নিয়ম বলবৎ থাকবে।’

তিনি বলেন, ‘টিকাদানে সাফল্যের কারণে সংক্রমণ এবং মৃত্যু কমিয়ে আনা সম্ভব হয়েছে। এ কারণেই স্বাস্থ্যবিধির আইনি বাধ্যবাধকতা তুলে নেয়া সম্ভব হচ্ছে।’

বরিস বলেন, ‘যখন আমরা টিকাদানে বড় সাফল্য পেয়েছি তখনই যদি আমরা না সামনে এগিয়ে যাই, তা হলে আর কখন?’

দেশটিতে এখন পর্যন্ত ৪৯ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মাঝে মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজারের বেশি মানুষের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ