1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

ভারতে ৩ মাস পর দৈনিক সংক্রমণ ৪০ হাজারের নিচে

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩২ Time View

চলমান করোনাভাইরাস মহামারিতে ভারতে দৈনিক সংক্রমণের সংখ্যা আরও কমেছে। প্রায় তিন মাস পরে ৪০ হাজারের নিচে নেমেছে সংক্রমণ। একই সঙ্গে আগের দিনের তুলনায় কমেছে প্রাণহানির সংখ্যাও। যদিও বেড়েছে দৈনিক সংক্রমণের হার।

আজ সোমবার (৫ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৭৯৬ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় সাড়ে তিন হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লাখ ৮৫ হাজার ২২৯ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭২৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে দুই শতাধিক। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ২ হাজার ৭২৮ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক আক্রান্তের তুলনায় বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ৪২ হাজার মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৪০ হাজার।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, জুলাই মাসের ৪ তারিখ পর্যন্ত ভারতে ৪১ কোটি ৯৭ লাখ ৭৭ হাজার ৪৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ লাখ ২২ হাজার ৫০৪ জনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ