1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ভারতে করোনায় আরও ৭৩৮ জনের মৃত্যু, বাড়ছে সুস্থতার হার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩৯ Time View

চলমান করোনাভাইরাস মহামারিতে ভারতে দৈনিক সংক্রমণের সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে প্রাণহানির সংখ্যাও। এছাড়া সুস্থতার হার বাড়ায় ভারতে সক্রিয় রোগী নেমে এসেছে ৫ লাখের নিচে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে নতুন করে আক্রান্ত মানুষের তুলনায় দেশটিতে সুস্থ হয়েছেন বেশি মানুষ।

শনিবার (৩ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৪ হাজার ১১১ জন মানুষ। যা গতকালের চেয়ে ৫ শতাংশ কম। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় আড়াই হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লাখ ২ হাজার ৩৬২ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে শতাধিক। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ১ হাজার ৫০ জন।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক আক্রান্তের তুলনায় বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৪৭৭ জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার।

একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ৫ লাখের নিচে। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে ১৪ হাজারের বেশি। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৯৫ হাজার ৫৩৩ জন।

গত ১২ দিন ধরেই ভারতে দৈনিক সংক্রমণের হার তিন শতাংশের নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই হার ২ দশমিক ৩৫ শতাংশ। যার ফলে সক্রিয় রোগীও কমছে ধারাবাহিকভাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ