1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

আফগানিস্তানে আবারও তালেবান হামলা, নিহত ২৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৪০ Time View

তালেবানের হামলায় আফগানিস্তানের বাদাখশান ও উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তালেবানরা প্রদেশ দু’টির নান স্থানে হামলা চালায়। পরে নিরাপত্তাবাহিনী বাধা দিলে সংঘর্ষ শুরু হয়, এতে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশিরভাগই সাধারণ মানুষ। তবে কয়েকজন নিরাপত্তাবাহিনীর সদস্য ও তালেবানা যোদ্ধাও রয়েছে।

বাদাখশান প্রদেশ পুলিশ বলছে, গতকাল বৃহস্পতিবার রাতে প্রদেশটির বিভিন্ন স্থান ও নিরাপত্তাচৌকিতে হামলা চালায় তালেবান যোদ্ধারা। সবথেকে বড় হামলাটি চালিয়েছে ফায়জাবাদ শহরে। এতে নিরাপত্তাকর্মীসহ আট ব্যক্তি নিহত হয়। আহত হয়েছে আরো তিন জনের বেশি। যদিও অন্য একটি সোর্স গণমাধ্যমকে বলছে, বাদাখশানে তালেবানের এ হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন তালেবান কমান্ডারও রয়েছে বলে জানিয়েছে সোর্সটি।

এছাড়া বাঘলান প্রদেশে তালেবানের হামলায় নিহত হয়েছে তিন ব্যক্তি। নিহতদের মধ্যে পুল-ই-চরখি কারাগারের শিক্ষা বিভাগের প্রধান মহিউদ্দিন পাইকান হায়দারি রয়েছেন। নিহত অন্য দু’জন বাঘলান অঞ্চলের সাধারণ মানুষ। এদিকে আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার হচ্ছে অন্যদিকে নিজেদের পেশিশক্তি বাড়াচ্ছে তালেবান। তালেবান এরই মধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে আফগানিস্তানের ১শ’র বেশি জেলা। যেগুলো উদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে আফগান নিরাপত্তাবাহিনী।

সম্প্রতি আফগানিস্তান যুদ্ধে ইতি টানার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, ৯/১১ হামলার দুই দশকপূর্তির আগেই আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। সূত্র: তোলো নিউজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ