1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

কাশ্মীরে ঘরে ঢুকে স্ত্রীসহ সাবেক পুলিশ কর্মকর্তাকে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৩৯ Time View

গেল বৃহস্পতিবার কাশ্মীরি নেতাদের নিয়ে সর্বদলীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বৈঠকের পর রোববার জম্মুর বিমান ঘাঁটিতে জোড়া ড্রোন হামলা হয়েছে।

একইদিন ফৈয়াজ আহমেদ নামে সাবেক এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ঢুকে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হামলায় গুরুতর আহত সাবেক ওই পুলিশ কর্মকর্তার মেয়ে। হাসপাতালে তার চিকিৎসা চলছে। কাশ্মীর পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, জঙ্গিরা এ হামলা চালিয়েছে।

এ হামলার ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার হরিপরিগামের ত্রাল এলাকায়। গুলিবিদ্ধ হওয়ার পর ফৈয়াজ, তার স্ত্রী ও মেয়েকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে ফৈয়াজ ও তার স্ত্রী পথেই মারা যান। মেয়েটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

কাশ্মীর জোনের পুলিশ টুইট করে জানিয়েছে যে সন্ত্রাসবাদীরা এসপিও ফৈয়াজ আহমেদের বাড়িতে প্রবেশ করে এবং নির্বিচারে গুলি চালায়। এই হামলার পরে, গোটা এলাকা ঘেরাও করে ফেলেছে নিরাপত্তাবাহিনী, সন্ত্রাসীদের সন্ধান চলছে।

এরআগে রোববার ড্রোনের মাধ্যমে হামলা হয় কাশ্মিরের বিমানঘাঁটিতে। যার কারণে বিমানবাহিনীর স্টেশনের একটি ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয় এবং দু’জন সেনা আহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ