1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ছাড়াল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৪০ Time View

বিশ্বে ১৮ কোটির বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৩৯ লাখের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, বৃহস্পতিবার (২৪ জুন) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ লাখ ৭ হাজার ২৬৯ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ৩ লাখ ৫৭ হাজার ৪৮১ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৪৫৬ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮ হাজার ২৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ২৪ হাজার ৩০০ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৩ লাখ ৬৯ হাজার ৫৮৮ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৫০ লাখ ৭৮ হাজার ২৮৭ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৪ লাখ ৪৯ হাজার ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ১৮ হাজার ২৯৪ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৮ লাখ ৪৬ হাজার ৩০৪ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৮১ লাখ ৭০ হাজার ৭৭৮ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৭ হাজার ২৪০ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ৬৩৫ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৮২ হাজার ১৬৯ জন। মারা গেছেন ৩ লাখ ৯২ হাজার ১৪ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯০ লাখ ৫৬ হাজার ৬০৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ