1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

মার্কিন যুদ্ধজাহাজের পাশেই ভয়ঙ্কর বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৩৯ Time View

১৮ হাজার ১৪৩ কেজির শক্তিশালী এক বিস্ফোরণ ঘটিয়ে রণতরীর সহ্যশক্তি পরীক্ষা করল যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনী দেশটির পূর্ব উপকূলে ‘ফুল শিপ শক ট্রায়ালস’ পরিচালনার সময় এ পরীক্ষা চালায়। এর অংশ হিসেবে বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ড ব্যবহার করা হয়।

ওই বিস্ফোরণের ধাক্কায় ১০০ কিলোমিটার এলাকাজুড়ে সমুদ্র উপকূলে ফ্লোরিডায় ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তবে এমন শক্তিশালী বিস্ফোরণেও কোনো ক্ষতি হয়নি রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডের।

জানা গেছে, যুদ্ধ চলাকালে শত্রুর টর্পেডো, মাইন কিংবা ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ কতটুকু সামাল দিতে পারে এ রণতরী সেটিই পরীক্ষা করা হয়েছে।

এ সময় বিস্ফোরণের ধাক্কায় জাহাজটি সামান্য কাত হলেও ডুবে যায়নি। এ বিস্ফোরণের ফলে ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয় বলে জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে।

মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, উন্নতমানের ওই বিমানবাহী যুদ্ধজাহাজটি সবচেয়ে আধুনিক কম্পিউটার মডেলিং মেথড ও টেকসই। এটি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে উঠেছে কি না তা জানতে এই পরীক্ষা চালানো হয়। এতে যুদ্ধজাহাজটির সহ্যক্ষমতার ব্যাপারে ধারণা পাওয়া গেছে। খবর বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ