1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ইরানের সবচেয়ে কট্টর প্রেসিডেন্ট রাইসি : ইসরায়েল

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩৯ Time View

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে এখন পর্যন্ত ইরানের সবচেয়ে কট্টর প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করে বিশ্ব সম্প্রদায়কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর এক মুখপাত্র লিওর হাইয়াত বলেছেন, ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির অন্য যে কোনো প্রেসিডেন্টের চেয়ে কট্টর। রাইসি ইরানের পারমাণবিক কর্মকান্ড আরও বৃদ্ধি করবে বলেও সতর্ক করেছেন তিনি।

এক টুইটার বার্তায় লিওর হাইয়াত বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি অবিলম্বে বন্ধ করতে হবে এবং তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা উচিত। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির এখনই ইতি টানতে হবে এবং বিশ্বব্যাপী আন্তর্জাতিক সন্ত্রাসবাদ প্রসারে দেশটির কর্মকান্ড জোরালোভাবে মোকাবেলা করতে হবে।

এদিকে নির্বাচনে জয় লাভ করার পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তব্যে রাইসি বলেন, আমি ইরানে পরিশ্রমী, বিপ্লবী এবং দুর্নীতিবিরোধী একটি সরকার গঠন করব।

সরকারের প্রতি মানুষের বিশ্বাস বৃদ্ধি এবং ইরানীদের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করারও প্রতিশ্রুতি দেন তিনি।

এর আগে শনিবার ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে থাকা সাবেক বিচারপতি ইব্রাহিম রাইসি। রাইসি হলেন দেশটির সর্বাধিক পরিচিত এবং তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ মিত্র। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খোমেনির পছন্দের এবং দেশটির দুর্নীতি দমন অভিযানের কারণে বিপুল সমর্থন পেয়ে আসছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ