1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

চীনের জিনজিয়াং প্রদেশে বিশাল তেল ও গ্যাসক্ষেত্রের সন্ধান

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৪০ Time View

গত ৬ বছর ধরে ব্যাপক অনুসন্ধানের পর সংখ্যালঘু উইঘুর মুসলিম অধ্যূষিত চীনের স্বায়ত্তশাসিত জিনজিয়াং প্রদেশের তারিম অববাহিকায় ৯০০ মিলিয়ন টনের নতুন একটি তেল ও গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে।

চীনা সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানিয়েছে, দেশটি সর্ববৃহৎ তেল ও গ্যাস উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন (সিএনপিসি) গতকাল শুক্রবার ওই বিশাল তেল ও গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে।

জিনজিয়াংয়ের ফুমান এলাকার মানসেন-২ নামে অপর এক তেল-গ্যাসক্ষেত্রের পাশে তারিম নদীর দক্ষিণে এবং তকলিমাকান মরুভূমির কেন্দ্রে ১০ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে নতুন এই তেল ও গ্যাসক্ষেত্রটির সন্ধান মিলেছে বলে জানাচ্ছে সিজিটিএন।

সিএনপিসির আওতাধীন তারিম ওয়েলফিল্ডি কোম্পানির ব্যবস্থাপক ইয়াং শুয়েওয়েন জানান, ‘আমরা সফলভাবে নতুন একটি তেল ও গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছি, যেখানে একশ কোটি টন তেল রয়েছে। কয়েক দশকের মধ্যে তারিম অববাহিকায় এটি সর্ববৃহৎ অনুসন্ধান।

উল্লেখ্য, চীনের জিনজিয়াং প্রদেশটি প্রাকৃতিক সম্পদ বিশেষ করে তেল ও গ্যাসের জন্য বিখ্যাত। তাইতো জিনজিয়াং নামে স্বায়ত্তশাসিত হলেও চীন সবসময় এর নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা চালাচ্ছে। এ জন্য সংখ্যালঘু উইঘুরদের ওপরও নানা ধরনের নির্যাতন চালায় বেইজিং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ