1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
দক্ষিণ আমেরিকায় তিন মাসে ১৯৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি বাংলাদেশের তার চুরি যুক্তরাজ্যেও, যে গ্রামে দুই দিন বন্ধ ফোন-ইন্টারনেট অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ সিলেটে, ফাইনাল চট্টগ্রামে বিমানবন্দরের ভিডিও ‘ভাইরাল’, রাজশাহী বিভাগীয় কমিশনারকে ওএসডি উইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশে অনিক দেববর্মা সিঁদুর খেলায় দুর্গার বিদায়, ‘আসছে বছর আবার হবে’ মিসরে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৩ পর্যটক ৬ ইংলিশ ক্লাবের কাছ থেকে সুপার লিগের খরচ চায় রেয়াল মাদ্রিদ ডিসি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ, কমবে খরচ কাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

করোনা: ব্রাজিলে একদিনে ৪ হাজার মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৪৮ Time View

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ব্রাজিল। দেশটিতে এবার একদিকে মারা গেছে প্রায় চার হাজার মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের বৃহস্পতিবার সকালের তথ্য অনুযায়ী, করোনায় গত ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার দেশটিতে ৩ হাজার ৯৫০ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে ব্রাজিলে করোনায় মোট মৃতের সংখ্যা প্রায় ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রায় ৯০ হাজার রোগী শনাক্তে মোট সংক্রমণ ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ছাড়িয়ে গেছে।

করোনায় সংক্রমণ ও মৃত্যুর বৈশ্বিক তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টার মতো সম্প্রতি ব্রাজিলেই সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হচ্ছিল।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। এই সময়ে নতুন করে প্রায় ৬ লাখ সাড়ে ৩৯ হাজার সংক্রমিত হয়েছে যা আগের দিন ছিল ৫ লাখ ৪৮ হাজার।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২ হাজার ২৪৯ জনের মৃত্যু হয়েছে আগের দিন এই সংখ্যা ছিল ১০ হাজার ৯২৪ জন।

করোনার বৈশ্বিক সংক্রমণ ১২ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৮ লাখ ২৮ হাজার ১৩৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০ কোটি ৪৪ লাখ সাড়ে ১০ হাজারের বেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ