1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

দক্ষিণ আমেরিকায় তিন মাসে ১৯৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি বাংলাদেশের

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

অনলাইন ডেস্ক: ইউরোপ ও উত্তর আমেরিকার প্রথাগত বা প্রচলিত বাজারের বাইরে বিশ্বব্যাপী রপ্তানি বাণিজ্যের পরিধি সম্প্রসারণের বহুমুখী উদ্যোগের ইতিবাচক প্রতিফলন দেখা যাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) দক্ষিণ আমেরিকার ১১টি উদীয়মান অর্থনৈতিক দেশে বাংলাদেশ ১৯ কোটি ৫১ লাখ ৭০ হাজার (১৯৫.১৭ মিলিয়ন) মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি পণ্য বিক্রীত হয়েছে ব্রাজিলে, যার পরিমাণ ৭ কোটি ৮ লাখ ২০ হাজার ডলার। দ্বিতীয় স্থানে থাকা চিলিতে রপ্তানি হয়েছে ৫ কোটি ১৮ লাখ ৭০ হাজার ডলারের পণ্য। এই দুটি দেশেই মোট আয়ের প্রায় ৬২ দশমিক ৯ শতাংশ অর্জিত হয়েছে।

এ ছাড়া পেরুতে ২ কোটি ৪২ লাখ ৪০ হাজার, কলম্বিয়ায় ১ কোটি ৮০ লাখ ৫০ হাজার, উরুগুয়েতে ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার এবং আর্জেন্টিনায় ১ কোটি ২ লাখ ৮০ হাজার ডলারের পণ্য পাঠিয়েছে বাংলাদেশ।

দক্ষিণ আমেরিকার বাজারে এখনও বাংলাদেশি তৈরি পোশাকের জয়জয়কার। মোট রপ্তানি আয়ের প্রায় ৭৯ দশমিক ২ শতাংশ বা ১৫ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ডলার এসেছে ওভেন ও নিট পোশাক থেকে। এর বাইরে ওষুধ রপ্তানি থেকে আয় হয়েছে ৬৫ লাখ ৮০ হাজার ডলার এবং জুতা ও চামড়াজাত পণ্য থেকে এসেছে ৫৭ লাখ ১০ হাজার ডলার।

পোশাক খাতের পাশাপাশি পাটজাত সামগ্রী, চামড়া, ঘর সাজানোর উপকরণ ও হস্তশিল্পের বিশাল সম্ভাবনা বাস্তবায়নে সম্প্রতি ব্রাজিলের সাও পাওলোতে ‘হোম শো ব্রাজিল ২০২৬’ প্রদর্শনীতে অংশ নেয় দেশীয় চার শীর্ষ প্রতিষ্ঠান।

ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ জানান, কেবল গুটি কতক বাজার ও তৈরি পোশাকের ওপর অতিরিক্ত নির্ভরতা বিশ্ব অর্থনীতির মন্দা পরিস্থিতিতে দেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে উদীয়মান আন্তর্জাতিক বাজারে পণ্যে বৈচিত্র্য আনা এবং ব্র্যান্ডিং জোরদার করার কাজ জোরকদমে চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ