1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ফ্রান্সে স্কুল ও দোকানপাট বন্ধ ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩৯ Time View

বিশ্বব্যাপী করোনা মহামারি আবারও বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে অনেক দেশেই নতুন করে লকডাউন জারি করা শুরু হয়েছে। ভাইরাসটির সংক্রমণের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি হলো ফ্রান্স। সেখানে সংক্রমণ রোধে নতুন করে স্কুল-দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ম্যাক্রোন সরকার।

বুধবার (৩১ মার্চ) এক ঘোষণায় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন বলেছেন, আগামী তিন সপ্তাহের জন্য ফ্রান্সের সকল স্কুল বন্ধ থাকবে। ক্রমবর্ধমান কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নতুন জাতীয় বিধিনিষেধের অংশ হিসেবে এ সিদ্ধান্ত। আগামী শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

পাশাপাশি অপ্রয়োজনীয় সকল দোকানপাট শনিবার থেকে বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ নিজ বাড়ি থেকে সর্বোচ্চ ১০ কিলোমিটারের (৬ মাইল) বেশি ভ্রমণ করতে পারবে না।

এর আগে চলতি বছরের মার্চ মাসের শুরুর দিকে ১৬টি অঞ্চলে লকডাউন জারি করেছিল ফ্রান্স। এবার তা বাড়িয়ে পুরো দেশে করা হয়েছে। এ নিয়ে গত বছর মহামারির প্রাদুর্ভাবের পর থেকে দেশটিতে তৃতীয়বারের মতো লকডাউন জারি করা হলো।

ফ্রান্সে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ দশমিক ৬ মিলিয়নের বেশি মানুষ। তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৯৫ হাজার ৪৯৫ জন।
খবর বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ